ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

প্রবন্ধ

উন্নতি উত্থান ও অভ্যুত্থান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই বইয়ের সাতটি প্রবন্ধের প্রত্যেকটির ভেতরই অনেকগুলো গল্প আছে। গল্পগুলো কল্পিত নয়, বাস্তবিক। অর্থাৎ প্রতিটি গল্পের পেছনেই ইতিহাস রয়েছে; ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ইতিহাস। সাত প্রবন্ধের একটি হচ্ছে উন্নতি, উত্থান ও অভ্যুত্থান। সেটি দিয়েই বইয়ের নামকরণ। এই প্রবন্ধটির বক্তব্য বইয়ের মূল কথাগুলোর প্রতিনিধিত্ব করে। উন্নয়ন ঘটেছে; উত্থানও ঘটছে; কিন্তু সেটা কাদের উন্নতি, কেমন উন্নতি, কতটা উন্নতি -বড় প্রশ্ন কিন্তু সেটাই। আমাদের উন্নয়ন পুঁজিবাদী ধরনের, উন্নতিও সুবিধাপ্রাপ্তদেরই।

ফ্যাসিবাদ হচ্ছে পুঁজিবাদের শেষ পরিণতি; ফ্যাসিবাদী শাসকেরা উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করাতে চায়; যেমনটি চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তিনি জিতেছেন। আমাদের দেশেও একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলো প্রায় একই সময়ে, ২০২৪ সালের আগস্ট মাসে; সেই সরকারও ভেবেছিল উন্নয়ন দেখিয়ে গণতন্ত্রের দাবীকে দাবিয়ে রাখবে। তবে পারে নি। কিন্তু ফ্যাসিবাদ তো দু-চারজন শাসকের ব্যাপার নয়; এ হচ্ছে সারা বিশ্বের সমস্যা।

নির্বাচন দিয়ে তাকে যে বিদায় করা যাবে না সেটা স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু অভ্যুত্থান ঘটলেই কি ফ্যাসিবাদের পতন ঘটবে? না, ঘটবে না; ফ্যাসিবাদকে বিদায় করার জন্য অভ্যুত্থানকে হতে হবে সমাজবিপ্লবী; এক কথায় ব্যক্তিমালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠাকামী। সেই কথাগুলোই বলা হয়েছে ২০২৩ সালের মার্চ এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ভেতরে লেখা প্রবন্ধ কয়টিতে। এই বইতে যুক্তির সঙ্গে মিলেছে সংবেদনশীলতা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম উন্নতি উত্থান ও অভ্যুত্থান
ইংরেজি নাম Unnoti Utthana O Abhyutthan
লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় প্রবন্ধ
আইএসবিএন 978-984-96682-9-9
পৃষ্ঠা সংখ্যা ২৪১
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
সিরাজুল ইসলাম চৌধুরী

লেখক সম্পর্কে

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়