ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ

তাজউদ্দীন আহমদের রাজনৈতিক জীবন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তাজউদ্দীন আহমদের রাজনৈতিক কাজ ও ভূমিকা সম্পর্কে বেশ আলোচনা ইতোমধ্যেই হয়েছে, আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এই বইয়ে সংক্ষিপ্ত পরিসরে কীভাবে তিনি তাঁর রাজনৈতিক ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, কেন তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হলেন, এবং কোন প্রেরণায় দক্ষিণপন্থী না হয়ে তুলনামূলকভাবে বামপন্থী ধারায় রইলেন, এসবের ব্যাখ্যার চেষ্টা আছে।

তাজউদ্দীন আহমদকে জানতে ও বুঝতে বইটি সহায়ক হবে। বইটির লেখকের বিশ্লেষণ সর্বত্র তথ্যনির্ভর, কিন্তু তথ্যের দ্বারা ভারাক্রান্ত নয়। মন্তব্য যা আছে তা যুক্তিসমর্থিত। বইটির রচনারীতিতে এমন একটি প্রবহমানতা রয়েছে যা পাঠকের কৌতূহল ও আগ্রহকে সজীব রাখবে এবং একটানা পড়ে যেতে উৎসাহী করবে। সবটা পড়ে পাঠকের আনন্দ লাভ ঘটবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাজউদ্দীন আহমদের রাজনৈতিক জীবন
ইংরেজি নাম Tajuddin Ahmeder Rajnaitik Jiban
লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 978-984-96642-8-4
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
সিরাজুল ইসলাম চৌধুরী

লেখক সম্পর্কে

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়