ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
অভিশপ্ত যারা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দুচোখ যতদূর যায় শুধু চোখে পড়ে আল্লাহর বিপুল নেয়ামত আর নেয়ামত। আমাদের জন্য গোটা পৃথিবীটা নেয়ামতে পরিপূর্ণ করেছেন । গাছে গাছে হরেক রকম ফুল,সুস্বাদু মুখরোচক ফল,পাখির কন্ঠে সুমধুর গান,নদী ভরা জল,পুকুর ও দীঘি ভর্তি নানান প্রজাতির মাছ,খেত ভর্তি সবুজ শ্যামল ফসল,ক্লান্ত পরিশ্রান্ত দেহটা শীতল করার জন্য দখিনা হাওয়া। আল্লাহর অজস্র নেয়ামতের কথা লেখে শেষ করা যাবে না।
আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত,তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের কাছে পাঠিয়ে আমাদের হেদায়াতের উপর পরিচালিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটাই আমাদের চিন্তায় বিভোর ছিলেন। কীভাবে আমরা ওৎপেতে থাকা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পরম প্রশান্তির স্থান জান্নাতে যেতে পারি এটাই ছিল তাঁর ঐকান্তিক অভিলাষ। তিনি আমাদের জন্য কত কষ্ট যাতনা সহ্য করেছেন !
নিজের জন্য কখনো কারো থেকে প্রতিশোধ নেননি। আমরা এমন কী অপরাধ করে ফেলেছি,যার দরুন আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ‘অভিশপ্ত ‘করেছেন জানতে আজ বড্ড ইচ্ছে করছে। জানতে পারলেই তো ওই অপরাধ থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর অভিশপ্ত করেছেন বক্ষমাণ বইটি এ বিষয়কে কেন্দ্র করেই লেখা।
বইয়ের তথ্য
| নাম | অভিশপ্ত যারা |
|---|---|
| ইংরেজি নাম | Ovisopto Jara |
| লেখক | সাইদুর রহমান |
| প্রকাশনী | আত্ তাওফীক প্রকাশন |
| বিষয় | উপদেশমূলক বয়ান, নসীহত, বাণী, সময়ের মূল্য |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
