ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
স্বপ্নের আমেরিকা স্মতিময় ইস্তাম্বল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভ্রমণ কেবল দূরত্ব মাপার গল্প নয়, এটি অনুভূতির গভীরে প্রবেশের পথ। পঁচিশ দিনের এই ভ্রমণে লেখক আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে দেখেছেন প্রকৃতির অপরূপ রূপ আর মনুষ্যসৃষ্ট স্থাপত্যের নিপুণ কারুকাজ। যেখানে কোলাহলময় শহরের আকাশছোঁয়া ভবনের ছায়ায় গড়ে উঠেছে অগণিত গল্প। অবলোকন করেছেন পূর্ব উপকূলের ব্যস্ত নিউইয়র্ক শহর থেকে পশ্চিমের বিস্তীর্ণ গ্রান্ড ক্যানিয়নের গম্ভীর প্রকৃতি আর জায়ান ন্যাশনাল পার্কের নিস্তব্ধ সৌন্দর্য-যেখানে সময় থেমে থাকে অনন্তের গভীরতায়।
জায়ান ন্যাশনাল পার্কে উঁচু পর্বত আর মরুভূমির নির্জনতায় তিনি খুঁজে পেয়েছেন প্রকৃতির অনাবিল ভাষা। অন্যদিকে ইস্তাম্বুল শহর যেন জীবন্ত কবিতা। তোপকাপি প্রাসাদ, আয়া সোফিয়া, ব্লু মস্ক আর বসফরাসের প্রান্তে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন সভ্যতার পরিবর্তন, সংস্কৃতির সংঘর্ষ আর ইতিহাসের অতল গহ্বর। যেখানে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠেছে এক বৈচিত্র্যময় জীবনধারা। সহজ অথচ গভীর ভাষায় লেখা এ ভ্রমণগদ্য কেবল স্থানান্তরের বিবরণ নয়। এটি একটি দার্শনিক অনুসন্ধান-মানুষের ভেতর-বাইরের জগৎ, সংস্কৃতির অনুশীলন আর প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের অনন্য বিশ্লেষণ।
এটি পাঠককে ভ্রমণ করতে শেখাবে ভেতরের অনুভূতি দিয়ে, একটি নতুন দৃষ্টিভঙ্গিতে। বইটি আপনাকে টেনে নিয়ে যাবে প্রকৃতি, মানুষ,সংস্কৃতি আর ইতিহাসের এক চমৎকার অভিযানে। চলুন বেরিয়ে পড়ি।
বইয়ের তথ্য
| নাম | স্বপ্নের আমেরিকা স্মতিময় ইস্তাম্বল |
|---|---|
| ইংরেজি নাম | Shwapner America Smritimoy Istambul |
| লেখক | কামরুল আহসান |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | ভ্রমণসহায়িকা |
| আইএসবিএন | 978-984-3906-11-3 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!