হাদিসের ঘটনাবলি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
প্রতিবেশির সাথে সদাচরণের সুফল প্রসঙ্গে মহানবীর শিক্ষা:
এক ব্যক্তি হুযুর (সা.) এর নিকট আরয করল, ইয়া রাসূলুল্লাহ। এক মহিলা খুববেশি নফল নামায পড়ে, নফল রোযা রাখে এবং দান খয়রাত করে, কিন্তু তার জিহ্বা দ্বারা পাড়া প্রতিবেশী ক্লেশ প্রাপ্ত হয়।' হুযুর (সা.) বলেন, সে জাহান্নামী।' ঐ লোকটি আবার আরয করল'এক রমণী নফল নামায ও নফল রোযা খুব বেশি আদায় করে না। কিন্তু সামান্য পনিরের টুকরা খয়রাত করে থাকে অথচ তার দ্বারা প্রতিবেশির কোন কষ্ট হয় না। হুযুর (সা.) বলেন, সে জান্নাতী।
মিশকাত শরিফ
হাদিসের মহান শিক্ষা হলো: প্রতিবেশির প্রতি হক্ক তথা হাক্কুল ইবাদ সঠিকভাবে আদায়ে না করলে হাক্কুল্লাহ তথা আল্লাহর হক্কও আদায় হয় না। তাই আমাদের উচিত সৃষ্টির প্রতি দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়েই আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। শুধুমাত্র হাক্কুল্লাহ দ্বারা ইবাদত পরিপূর্ণ হয় না। সৃষ্টির প্রতি তথা প্রতিবেশির প্রতিও দায়িত্ব কর্তব্য পালন করা আবশ্যক।
এ রকম শত হাদিসের শিক্ষা ও বাণীর আলোকে মানব জীবনের মুক্তি ও কল্যাণের ঘটনা বর্ণিত হয়েছে এই গ্রন্থের প্রতিটি শিরোনামে। যা সকল শ্রেণির পাঠকের হৃদয়কে আলোকিত করে ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির সন্ধান দেবে বলে আমার বিশ্বাস।
বইয়ের তথ্য
| নাম | হাদিসের ঘটনাবলি |
|---|---|
| ইংরেজি নাম | Hadiser Gotonaboli |
| লেখক | মোস্তাক আহ্মাদ |
| প্রকাশনী | গাজী প্রকাশনী |
| বিষয় | হাদীস বিষয়ক আলোচনা |
| আইএসবিএন | 9789849190004 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849190004 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
