থ্রিলার ও অ্যাডভেঞ্চার

চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

চাঁদনীমুখা গ্রামটা গাবুয়া ইউনিয়নের শেষ মাথায়। গ্রামের পর খোলপেটুয়া নদী। তারপর, সুন্দরবনএই খোলপেটুয়া বনের ভেতর দিয়ে দক্ষিণে-কিছুদূর এগিয়ে নাম নিয়েছে-আড়পাঙাসিয়া। সেখান থেকে মাত্রই ফিরে আসা জেলে দলটাকে ঘিরে জটলা পাকিয়েছে খেয়াঘাটের লোকজন।জটলার কারণ-ছক মিয়া। লোকে ডাকে, ছকু পাইলট। ইঞ্জিনের নৌকা চালায়। সুন্দরবনের এমন সব জায়গায় পৌছায় তার নৌকা, যেখানে অন্যদের তেমন যাতায়াত নেই।ভয়-ডর কী জিনিস, ছকু মিয়া জানে না।

অন্তত, গ্রামের মানুষ এমনটাই মানে।সেই ছকুই নাকি ফিরে এসেছে অন্যের নৌকায় চেপে। সারা শরীর ক্ষত-বিক্ষত। গভীর আঁচড়ের দাগ, কামড়ের দাগ-কাঁধে, পিঠে আর বুকের ওপর।জমির মাঝি ঝুঁকে বসেন ছকুর কাছে। টিনের মগ ভর্তি পানি এগিয়ে দেন। মৃদুস্বরে ডাকেন, ‘ছকু, ও ছকু, শুনতি পাচ্ছিস, বাবা?’ছকু পাইলট কোনো জবাব দেয় না। শুধু আনমনে মাথা দোলায়। বিড়বিড় করে কী যেন বলে। বোঝা যায় না।

পানি খাবি?’, আবার প্রশ্ন করেন জমির মাঝি।এবার ছকু ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকায়। ফ্যালফ্যাল করে। ডান হাতের তর্জনী উচিয়েকী যেন বলতে গিয়ে থমকে যায় আবার। বারবার কথা জড়িয়ে যাচ্ছে মুখে। কিছু কিছু শব্দ বোঝা যায় কেবল।ছকুর দিকে আরও ঝুঁকে আসেন জমির মাঝি।হালকা স্বরে শুনতে পান কথাগুলো।“বনের জিনিস বনে ফেরত গেছে। বাঁদাবন তার বলি নিছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি
ইংরেজি নাম Chondro Chondro Khuje Firi
লেখক শাহরিয়ার জাওয়াদ
প্রকাশনী আফসার ব্রাদার্স
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789849933779
পৃষ্ঠা সংখ্যা ১৫৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
শাহরিয়ার জাওয়াদ

লেখক সম্পর্কে

শাহরিয়ার জাওয়াদ

"শাহরিয়ার জাওয়াদের পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব আর কৈশোরের সময়গুলো কেটেছে চট্টগ্রামে। বর্তমানে অধ্যয়নরত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে। যুক্ত আছেন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে। নিয়মিত লেখালেখির পাশাপাশি কাজ করছেন সুবিধাবঞ্চিত মানুষের জন্য। প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের শি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়