পিতৃতন্ত্রের পতন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ইতিহাসজুড়ে নারীবাদীরা সারা বিশ্বে উপহাস ও হয়রানির শিকার হয়েছে: ১৮ শতকে বিখ্যাত নারী আন্দোলন কর্মীদের গিলোটিনে চড়ানো হয়েছে, ১৯ শতকে ভোটাধিকারের দাবিতে আন্দোলনকারীদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আজও মধ্যপ্রাচ্যের বহু দেশে নারী আন্দোলনকারীরা কারারুদ্ধ।
নারীবাদীদের বুদ্ধিহীন, বদমেজাজী এবং অনাকর্ষণীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও, নতুন প্রজন্মের সাহসী নারীরা ক্রমাগত বেড়ে উঠছে, যারা নিজেদেরকে গর্বের সাথে নারীবাদী বলার সাহস রাখেন।
লেখক মার্তা ব্রিন এবং চিত্রকর জেনি ইওর্ডাহল এই গ্রন্থে বিশ্বের ইতিহাসকে নারীর প্রেক্ষিত থেকে উপস্থাপন করেছেন। এ বইটিতে তারা পাঠককে পিতৃতন্ত্রের সাংস্কৃতিক ইতিহাসের সংক্ষিপ্ত যাত্রায় নিয়ে যান, হাস্যরসের মাধ্যমে পাঠক দেখতে পান অ্যারিস্টটল থেকে উডি অ্যালেন পর্যন্ত পুরুষরা কীভাবে তাদের পুরুষালী চোখ দিয়েই বিশ্বকে বর্ণনা করেছেন।
লেখকরা আরও দেখিয়েছেন, ইতিহাস জুড়ে নারীরা কীভাবে নিপীড়নের বিরুদ্ধে এবং সর্বকালের নিকৃষ্টতম লিঙ্গবৈষম্যকারীর সাথে লড়াই করেছে।
পুরুষতন্ত্রের শেকল ভাঙার এই অভিযাত্রার ইতিহাসের বর্ণনার সাথে রয়েছে বর্তমানের উপলব্ধি ও ভবিষ্যতের সমতার সমাজের রূপরেখা। নরওয়েজিয় ভাষা থেকে বাংলায় অনুবাদ করে বাংলাভাষী পাঠককে এই ইতিহাস ভ্রমণে সহযাত্রী হবার সুযোগ করে দিয়েছেন ফাহমি ইলা।
বইয়ের তথ্য
| নাম | পিতৃতন্ত্রের পতন |
|---|---|
| ইংরেজি নাম | Pitritontrer Poton |
| লেখক | মার্তা ব্রীন, ফাহমি ইলা |
| প্রকাশনী | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল) |
| বিষয় | নারী বিষয়ক বই,শিশু বিষয়ক বই |
| আইএসবিএন | 9789845065856 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 104 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845065856 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!