ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

ইসলামিক উপন্যাস ও গল্প

আঁধার মানবী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳194

৳ 34043% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 146

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

টোকাই

নেত্রকোনা রেলষ্টেশনের বসার জায়গাগুলোর অবস্থা কাহিল। সবগুলোই টোকাই আর হকারদের দখলে। জামিল অনেক খুঁজেটুজে একটাতে বসে পড়ল। ট্রেন আসতে আরো একঘন্টা লেট হবে। জামিলের পাশের চেয়ারগুলোতে তেরো চৌদ্দ বছর বয়সি দু'টা টোকাই বসে বসে বাদাম খাচ্ছে। ওদেরকে দাওয়াত দেয়া যেতে পারে। বাংলাদেশে টোকাইরা দ্বীনের আলো থেকে বঞ্চিত। এদের নিয়ে ভাবার কেউ নেই। জামিল ডাকল,

-'এই শোনো!'

জামিলের ডাক শুনে একজন তাকাল।

অন্যজন একমনে টপাটপ বাদাম সেঁটেই যাচ্ছিল।

-'ছার। কিছু কইবেন?'

-'তোমাদের নাম কী?'

-'আমার নাম টিপু। এইডার নাম মন্টু।'

-'তোমরা নামাজ পড়?'

মন্টুর বাদাম খাওয়া শেষ। সে চুপ করে তাকিয়ে আছে। টিপু বলল,

-'না পরিনাহ। আব্বায় অই পরেনা! আমি ত পোলাপাইন।'

-'তোমার আব্বা কি করে?'

-'কিছুই করে না। ঘুরে আর খায়। তয় একটা কাম করে! খালি জুয়া খেলে।'

-'বলো কি! জুয়া খেলা তো ভালো কাজ না। তোমরাও খেল নাকি?'

মন্টুর এবার জবান খুলেছে। সে বলল,

-'আমরা এইতান খেলিনাহ। কিরকেট খেলি। এই খেলা মজা আছে!'

জামিল বলল,

-'ক্রিকেট খেলাও খুব ভালো কাজ না। যা হোক, নামাজ কিন্তু পড়তে হবে! তোমাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে। না পড়লে আল্লাহ দোজখে নিবে।'

টিপু কিছুক্ষন চুপ থেকে বিষয়টা নিয়ে ভাবল। তারপর বলল,

-'ক্যামনে পইরাম? নামাজ তো পারি না। আপনে হিগাইয়া দ্যান!'

ছেলেগুলো সরল ধরনের। সব কিছু অকপটে স্বীকার করে নিচ্ছে। কিছু না জানলেও শিখার আগ্রহ আছে। জামিল ওদের আগ্রহ দেখে খুশি হয়ে বলল,

-'শিখবে? চল আমরা প্রথমেই অজু করাটা শিখি।'

টোকাই দু'টা জামিলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থেকে অজু করা শিখছে। নতুন কিছু শেখার আনন্দে ওরা দু'জনই বেশ আনন্দিত। জামিল হাত পা নেড়ে টোকাইদের অজু করা শেখাল।

মন্টু ছেলেটা বেশ ট্যালেন্ট। সে একবার দেখেই অজু শিখে ফেলল। টিপু বলল,

-'হুজুর! আমারে আরেকবার দেখাইয়া দ্যান।'

জামিলের ফোন বাজছে। স্ক্রীণে সেই নাম্বারটা। যেটা থেকে একটা মেয়ে বেশ কয়েকদিন আগে ফোন করে হুমকি দিয়েছিল। বলেছিল, 'তোর জীবনটা আমি নরক বানিয়ে ছাড়ব।'

গল্পাংশঃ আঁধার মানবী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আঁধার মানবী
ইংরেজি নাম adar manbi
লেখক মাহিন মাহমুদ
প্রকাশনী মাকতাবাতুল হাসান
বিষয় ইসলামিক উপন্যাস ও গল্প
পৃষ্ঠা সংখ্যা ২২৩
ভাষা bangla
বাঁধাই paperback
সংস্করণ ২০২১ সাল
প্রথম প্রকাশ ২০১৫
পৃষ্ঠা সংখ্যা223
ভাষাbangla
বান্ডিংpaperback
মাহিন মাহমুদ

লেখক সম্পর্কে

মাহিন মাহমুদ

জনপ্রিয় ঔপন্যাসকি মাহিন মাহমুদের পরিচয়। ঔপন্যাসিক এবং গল্পকার হিসেবে মাহিন মাহমুদ এই সময়ের একটি পাঠকপ্রিয় নাম। গ্রামীণ পরিবেশের রূপ, রং এবং সৌন্দর্য গায়ে মেখে তার বেড়ে ওঠা। গ্রামের স্কুলে পড়াশোনোর সূচনা। এরপর বাবার ব্যবসার সুবাদে শহরমুখো হওয়া এবং মাদরাসাশিক্ষায় শিক্ষিত হওয়া। তিনি ভালোবাসেন স্বপ্ন দেখতে। স্বপ্ন দেখেন সুন্দর একটি দেশের। যে দেশের মানুষগুলোর চিন্তা-চেতনা হবে প্রকৃতির মতোই সুন্দর এবং ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 194

৳ 34043% ছাড়