রাজনীতিতে আলিমসমাজের প্রভাব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রাজনীতিতে আলিমসমাজের প্রভাব (১৯৭২-২০০১)’ এটি মূলত একটি ডক্টরাল থিসিস বা গবেষণাকর্ম। এই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় গবেষণাকর্মটি সম্পাদন করেছেন ড. তারেক মুহম্মদ তওফীকুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামানের তত্ত্বাবধানে এই থিসিস প্রণয়ন করেন তিনি।
এর আগে এ বিষয়ে গবেষণাকর্ম সম্পাদিত হয়নি। এটিই প্রথম। লেখক নিজেও এ বিষয়টি তাঁর কথায় উল্লেখ করেছেন। এটি গ্রন্থটির তৃতীয় সংস্করণ। এর আগে ‘বাংলাদেশের রাজনীতিতে আলিমসমাজ : ভূমিকা ও প্রভাব (১৯৭২-২০০১)’ নামে ভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল।
বইয়ের তথ্য
| নাম | রাজনীতিতে আলিমসমাজের প্রভাব |
|---|---|
| ইংরেজি নাম | Rajnitite Alim Somajer Provab |
| লেখক | ড. তারেক মোহাম্মদ তওফীকুর রহমান |
| প্রকাশনী | বিশ্বকল্যাণ পাবলিকেশন্স |
| বিষয় | রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789848397831 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৭৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!