ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

আত্মজীবনী

কারাগারের রাতদিন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳237

৳ 32026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 83

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

১৯৪৯ খ্রিষ্টাব্দে মিসরের ইসলামি আন্দোলনের সর্বোচ্চ নেতা ইমাম হাসান আল বান্নাকে ফাঁসিতে ঝুলিয়ে শহিদ করা হয়। ইখওয়ানের পুরো নেতৃত্বকে কারাবরণ, নির্যাতন, গুপ্তহত্যা, ফাঁসি ও নির্বাসনের মাধ্যমে নির্মূল করা হয়। বহু নিরপরাধ ইখওয়ানিকে নাসিরের কারাগারে বন্দি করা হয়। কথিত মুসলিম দাবিদারদের দ্বারা হাজার হাজার নিরীহ মানুষের ওপর যে অপমান, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়, তা মিসরের আধুনিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়।

নব্য মুসলিম শাসকদের বর্বরতা তাদের ঔপনিবেশিক প্রভুদেরও ছাড়িয়ে যায়।বক্ষ্যমাণ গ্রন্থটিকে একধরনের জীবনীগ্রন্থই বলা যায়। এখানে জায়নাব আল গাজালির কারাবাসের বেদনাদায়ক ঘটনাগুলো উঠে এসেছে। কারাগারের স্মৃতিচারণ নিয়ে এটি যুগান্তকারী এক গ্রন্থ। সেই লাখ লাখ মানুষের জন্য গ্রন্থটি অনুপ্রেরণা ও নির্দেশনার আকর, যাঁরা ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে চান, ইসলামকে বানাতে চান মানবজাতির জন্য শান্তি ও সমৃদ্ধির উৎস।এই অসহায় অথচ গুণী নারীর ওপর যে ধরনের বর্বরতা ও নিপীড়ন চালানো হয়েছিল, তা সকল কল্পনার বাইরে। শুধু মানুষই তাঁর ওপর নির্যাতন চালায়নি, নির্যাতন চালাতে ব্যবহৃত হয়েছে কুকুর, সাপ ও ইঁদুর।

অথচ তিনি কোনো অপরাধী নন; বরং তিনি এমন এক নারী, যিনি অত্যন্ত পুণ্যবান, সদাচারী, ধার্মিক ও বিনয়ী। সভ্য দুনিয়ার মানুষজন কল্পনাও করতে পারবে না যে, তাদেরই সমকালে একটি দেশের সরকারি কর্মকর্তারা সে দেশের নাগরিকদের সঙ্গে এমন ঘৃণ্য আচরণ করছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কারাগারের রাতদিন
ইংরেজি নাম Karagarer rat din
লেখক জয়নাব আল গাজালী, শাহেদ হাসান
প্রকাশনী কালান্তর প্রকাশনী
বিষয় আত্মজীবনী
আইএসবিএন 978-984-29018-0-5
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
জয়নাব আল গাজালী

লেখক সম্পর্কে

জয়নাব আল গাজালী

জায়নাব আল গাজালি (২ জানুয়ারি ১৯১৭ – ৩ আগস্ট ২০০৫) ছিলের একজন মিশরীয় রাজনীতিক ও নারী অধিকার কর্মী। তার পিতা ছিলেন আল-আজাহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা শিক্ষিত তুলা ব্যবসায়ী। তিনি ইসলাম এবং কু'রানের ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে "অভ্যাসশিক্ষার ধারণায়" বিশ্বাস করতেন এবং অনুভব করতেন যে ইসলামের আরো ঘনিষ্ঠ উপলব্ধির মাধ্যমে নারী মুক্তি, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার ইত্যাদি অর্জন করা যেতে পারে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 237

৳ 32026% ছাড়