ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন
আঙিনা : দুনিয়া কাঁপানো যত বিপ্লব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
১৮ শতকের ফরাসি বিপ্লব থেকে শুরু করে ২১ শতকের ‘তুফানুল আকসা’—বিপ্লবের ইতিহাসে এমন বহু অধ্যায় রয়েছে, যা কাঁপিয়ে দিয়েছে শুধু সিংহাসন নয়, বরং পুরো সভ্যতাকে। দাসপ্রথার বিরুদ্ধে হাইতিয়ান বিদ্রোহ, উপনিবেশবাদ-বিরোধী সিপাহি বিপ্লব, সমাজতান্ত্রিক রুশ ও চীনা বিপ্লব, ইসলামি জাগরণের ইরানি বিপ্লব কিংবা খিলাফত-পরবর্তী আরব বিদ্রোহ—প্রত্যেকটি বিপ্লব, বিদ্রোহ ও অভ্যুত্থানই ইতিহাসে রেখেছে গভীর ছাপ।
আঙিনা’-র বিশেষ সংখ্যাটি নিবেদিত দুনিয়া কাঁপানো তেমনই বিশটি বিপ্লবকে ঘিরে। প্রতিটি প্রবন্ধে চেষ্টা করা হয়েছে বিপ্লবীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে। আর পক্ষ নেওয়া হয়েছে বিপ্লবীদেরই—কারণ আমরা বিশ্বাস করি, শোষিতের কণ্ঠেই লুকিয়ে থাকে সত্য।
সালাহউদ্দিনের জেরুজালেম বিজয়, কনস্টান্টিনোপল ফতে, আমেরিকান ও ফরাসি বিপ্লব, ইয়াং তুর্কদের বিদ্রোহ, হেফাজতের শাপলা আন্দোলন, কিউবা, রাশিয়া, চীন, গাজা ও সিরিয়ার প্রতিরোধসহ বিশটি অধ্যায় এসেছে বিশ্লেষণভিত্তিক অত্যন্ত সাবলীল ও বর্ণাঢ্য উপস্থাপনায়।ইতিহাস, দর্শন ও সাহিত্যের চমৎকার মেলবন্ধনে গড়া এই সংখ্যাটি শুধুই পড়ার নয় উপলব্ধি করার জন্য, প্রশ্ন রাখার জন্য এবং ইতিহাস থেকে শেখার জন্যও।
বইয়ের তথ্য
| নাম | আঙিনা : দুনিয়া কাঁপানো যত বিপ্লব |
|---|---|
| ইংরেজি নাম | Angina dunia kapano joto biplob |
| লেখক | ফাহাদ আব্দুল্লাহ, আইনুল হক কাসিমী, আবদুস সাত্তার আইনী |
| প্রকাশনী | বাতায়ন পাবলিকেশন |
| বিষয় | রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ,রাজনৈতিক ইতিহাস |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!