সখিনা সুন্দরী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উত্তরের হাওড় থেকে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা প্রাসাদের বারান্দায় আছড়ে পড়ে। সখিনা দোপাট্টা দিয়ে তার মাথা আর মুখ ভালো করে ঢেকে ফেলে। শেষ বিকেলের সূর্যের ডিমের কুসুমের মতো আলো সখিনার ডান গালের ওপর এসে পড়ে। সেই আলোয় সখিনাকে মনে হয় এক নুরানি জিন। কালো ঘাগরা আর রেশমি সাদা কামিজে বিকেলের শেষ আলোতে সখিনার রূপ ঠিকরে ঠিকরে বের হচ্ছিল। কিন্তু সেই রূপ দেখার কেউ নেই। এ যেন গভীর জঙ্গলের ঝোপঝাড়ে প্রস্ফুটিত হওয়া কোনো রঙিন ফুল, যা আপনাতেই ফুটে আবার আপনা থেকেই ঝরে যায়। কারও নজরে পড়ে না।
একটা শালিক খড় মুখে উড়ে যাচ্ছিল। সখিনা মন খারাপ করে পাখিটার দিকে তাকিয়ে থাকে আনমনে। হয়বতনগরের পিতাপুত্রের খুন হওয়ার বিষয়টা সে কিছুতেই মন থেকে সরাতে পারছে না।
সে ভেবেছিল ঠগিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পর হয়তো এদের উৎপাত কমবে। কিন্তু দেখা যাচ্ছে ঘটনা আরও গুরুতর হয়ে উঠেছে। একটা আয়রাকুতি পাখি কোয়া কোয়া শব্দ করে শুকনো হাওড়ের বাতাসে ভাসতে ভাসতে হয়তো তার নীড়ে ফিরছিল। সখিনা পাখিটার আওয়াজ লক্ষ করে তাকিয়ে থাকে। শীতের বাতাসে চোখে পানি আসছিল। বাইরে বসে থাকা ঠিক হবে না আর।
বইয়ের তথ্য
| নাম | সখিনা সুন্দরী |
|---|---|
| ইংরেজি নাম | Sakhina sundori |
| লেখক | রাফিক হারিরি |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | বিবিধ,রোমান্টিক উপন্যাস |
| আইএসবিএন | 9789843947109 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
