ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
শেষ সিজদা : সিজদায় মৃত্যুবরণ করেছেন যেসব মনীষী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এই বইয়ে যাঁদের কথা বলা হয়েছে, তাঁদের গল্প শুধু চোখ ভেজানোর জন্য নয়। বরং আমাদের হৃদয় জাগানোর জন্য, আমাদের আমল ঝালিয়ে নেওয়ার জন্য। আমরা কি প্রস্তুত এমন এক জীবনের জন্য, যে জীবনের শেষটা হবে সিজদার মত শ্রেষ্ঠতম ইবাদতে? আমরা কি প্রস্তুত এমন এক সিজদার জন্য, যা হবে আমাদের রবের সাথে মিলনের স্বপ্নসেতু? আমাদের প্রতিটি নামাজ কি এমন গভীরতায় পূর্ণ, যেন সেটিই আমাদের বিদায় মুহূর্ত?
আমাদের কপাল কি আল্লাহর জন্য এত নিঃস্বার্থ ও অবনত হতে পেরেছে যে, জান্নাতের দরজাও আমাদের আগমনের অপেক্ষায় থাকে? সিজদায় মৃত্যুবরণকারীরা আমাদের শেখান জীবন যদি হয় সিজদার মতো নিঃস্বার্থ, তাহলে মৃত্যু হয় জান্নাতের পথে এক অনন্ত যাত্রা। শেষ সিজদাকে মনে হতে পারে স্বভাবিক কোনো গল্পের বই। কিন্তু এটি নিছক একটি বই নয় এ এক আত্মিক আহ্বান। এর প্রতিটি ঘটনা একেকটি আলো, যা আমাদের গন্তব্যের পথ দেখায়। এ গ্রন্থের প্রতিটি মৃত্যু মূলত একেকটি জীবন জয় করার গল্প।
বইয়ের তথ্য
| নাম | শেষ সিজদা : সিজদায় মৃত্যুবরণ করেছেন যেসব মনীষী |
|---|---|
| ইংরেজি নাম | Shesh shijday mrittu boron korechen jeshob monishi |
| লেখক | শায়খ খালিদ বিন সুবাইত |
| প্রকাশনী | সিজদাহ পাবলিকেশন |
| বিষয় | মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া,জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!