ইতিহাস সম্পর্কিত অনুবাদ

আমি এবং রুমি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳563

৳ 75025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 187 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সুফিবাদের সাথে শামস-ই-তাবরিজীর নাম ওতপ্রোতভাবে জড়িত। সুফিবাদের রহস্য পুরুষ তিনি। শামসের জীবনের লক্ষ্য ছিল পারিবারিক ও সামাজিক নিয়ম-রীতির ঊর্ধ্বে উঠে আত্মোপলব্ধির প্রচেষ্টা চালিয়ে যাওয়া। জালালুদ্দীন রুমির সঙ্গে সাক্ষাতের পর তাদের দুজনের মধ্যে গড়ে ওঠা গভীর আত্মিক সম্পর্ক ক্ষণস্থায়ী হলেও তা ছিল রুমির জীবনকে বদলে দেওয়ার সূচক। প্রফেসর উইলিয়াম সি চিতিক সুফিবাদের প্রবাদপুরুষ শামস-ই-তাবরিজী রচিত 'মাকালাত-ই-শামসি তাবরিজী'র ইংরেজি অনুবাদ করতে গিয়ে গ্রন্থটিকে শামসের আত্মজীবনীর রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বইটির নাম দিয়েছেন 'মি অ্যান্ড রুমি: দি অটোবায়োগ্রাফি অফ শামস-ই-তাবরিজী'। প্রচলিত অর্থে এটি কোনো আত্মজীবনী নয়। চিতিক শামসের বক্তব্যগুলোকে তাঁর কথোপকথনের স্থান কাল পাত্র অনুসারে সজ্জিত করেছেন, যাতে পাঠকরা তাঁর জীবন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেতে পারেন।

'মাকালাত-ই শামস-ই-তাবরিজী' একটি গদ্য সংকলন। জীবনের শেষ পর্যায়ে তিনি এগুলো লিখেছেন অথবা কথাগুলো বলেছেন, যা তাঁর ভক্ত অনুরক্তরা তা টুকে রেখেছিলেন। 'মাকালাত' মূলত ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক উপদেশের সংকলন। কিন্তু তাঁর কথায় মানুষের জীবনের সবকিছুই উঠে এসেছে। আধ্যাত্মিকতা যেহেতু জীবন বিচ্ছিন্ন কিছু নয়, অতএব জীবন, সম্পৃক্ত সবকিছু নিয়েই শামস-ই-তাবরিজী'র 'মাকালাত' বা 'সংলাপ'।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমি এবং রুমি
ইংরেজি নাম ami ebong rumi
লেখক আনোয়ার হোসাইন মঞ্জু
প্রকাশনী ঐতিহ্য
বিষয় ইতিহাস সম্পর্কিত অনুবাদ
আইএসবিএন 9789845971249
পৃষ্ঠা সংখ্যা ৪৩২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা432
ভাষাbangla
ISBN9789845971249
বান্ডিংhard cover
আনোয়ার হোসাইন মঞ্জু

অনুবাদক সম্পর্কে

আনোয়ার হোসাইন মঞ্জু

জন্ম শেরপুর জেলায়, ১৯৫৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স। পেশা হিসেবে সাংবাদিকতা শুরু করেন ১৯৭৭ সালে। ১৯৮৩ সালে জার্মানির বার্লিনে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা লাভ করেন। তিনি বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রথম বাংলাদেশি ফেলো হিসেবে রয়টার্স-এর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও রা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 563

৳ 75025% ছাড়