ওলামায়ে কেরামের বয়ানে আরবি ভাষা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ওলামায়ে কেরামের বয়ানে আরবি ভাষা” আরবি ভাষা বিষয়ে বইটি শায়েখ মহিউদ্দীন ফারুকী হাফিযাহুল্লাহর অভিনব ফিকরা ও দীর্ঘ ঐকান্তিক প্রচেষ্টার ফসল। বাংলা ভাষায় আরবি বিষয়ে নতুন এবং ব্যতিক্রমী এক অনন্য সংযোজন। বাংলাদেশে আরবি ভাষার চর্চাকে বেগবান করতে গ্রন্থটি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
বইটি মূলত আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আরবি নিয়ে ওলামায়ে কেরামের নানাবিধ অভিজ্ঞতা ও পরামর্শসম্বলিত উপকারী আলোচনার অনবদ্য সংকলন। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক, গবেষক ও আরবি ভাষাবিদদের ৪৭ টি বয়ান ও আলোচনা সংকলিত হয়েছে। প্রতিটি আলোচনাই পাঠকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, জ্ঞানকে সমৃদ্ধ করার মতো অনন্য ও অনবদ্য— যা নিঃসন্দেহে মাদরাসা শিক্ষার্থীদের জন্য এবং বিশেষভাবে আরবি ভাষাপ্রেমীদের জন্য মূল্যবান এক উপহার। আরবি ভাষা চর্চার ক্ষেত্র সম্ভাবনা, প্রতিকূলতা, আগামীর চ্যালেঞ্জ ও উত্তরণের পন্থা—এসবই খুব গভীর থেকে উঠে এসেছে বইটির পাতায় পাতায়।
এখানে সমাদৃত হয়েছে একজন শিক্ষকের শিক্ষা ভাবনা, গবেষকের গবেষণা, সাহিত্যিকের সাহিত্যবোধ, শাস্ত্রজ্ঞের শাস্ত্রীয় মূল্যায়ন। পাশাপাশি প্রত্যেকেই তাদের বয়ানে তুলে ধরেছেন আরবি ভাষা শেখার উন্নত ও কার্যকরী পথ ও পদ্ধতি। বাদ যায়নি লেখালেখি, অনুবাদ, আত্মন্নোয়ন, কর্মের ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।আরবি ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের অধ্যয়নে বইটি ভিন্ন এক মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ। সব শ্রেণীর আরবি ভাষাপ্রেমীদের জন্য বইটি হতে পারে অবশ্যপাঠ্য।
বইয়ের তথ্য
| নাম | ওলামায়ে কেরামের বয়ানে আরবি ভাষা |
|---|---|
| ইংরেজি নাম | Wolamaye keramer boyane arbi bhasha |
| লেখক | শায়েখ মহিউদ্দীন ফারুকী (হাফি.) |
| প্রকাশনী | দারুল আরাবিয়্যাহ |
| বিষয় | আরবী ভাষা শিক্ষা |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৬৮ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!