ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলা ভাষায় এমন অসংখ্য কবির আগমন ঘটেছে যারা কবিতায়- ছন্দে, চিত্রকলায়, রূপক উপমায় ও প্রতীকি ব্যবহারে ফুটিয়ে তুলেছেন প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবিজীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া আখ্যান কবিতার মোহন ভাষায় বর্ণনা করেছেন। অভিনব ছন্দের ঝংকারে লিখে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরের অনুপম সৌন্দর্যের কথা।
রচনা করেছেন নবিপ্রেমের কালজয়ী কবিতা, যা আপন শিল্পশক্তিতে সূর্যের ঔজ্জ্বল্য নিয়ে মিনারের মতো দাঁড়িয়ে আছে বাংলা সাহিত্যে।বাংলা কবিতার রূপ ও আঙ্গিক সতত একটি বিবর্তনের ভেতর দিয়ে পাড়ি দিয়েছে। প্রতিজন মৌলিক কবি নিত্যনতুন সুর ও প্যাটার্ন নিয়ে হাজির হয়েছেন কবিতায়। সেইসাথে রয়েছে দশকের বিচারে কবিতা ও ভাষার গুণগত পরিবর্তন।
এ বইটির কবিতাগুলো পড়তে পড়তে পাঠক কবিতার সে বাঁকবদলের টের পাবেন। সেই পরম আশ্চর্য নজরুল থেকে সদ্য তিরোহিত আল মাহমুদ এবং এখনও কবিতার নদীতে সাঁতার কাটা আল মুজাহিদী, আবদুল হাই শিকদার- বাংলা কবিতার ঠিক একশ’ বছরের ইতিহাস ও রূপবদল পরোক্ষভাবে পরিদৃষ্ট হবে বইটিতে।
বইয়ের তথ্য
| নাম | রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা |
|---|---|
| ইংরেজি নাম | Rasul ke nibedito bangla shahityer kaljoyi kobita |
| লেখক | জুবায়ের রশীদ |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | বাংলা কবিতা,ইসলামিক উপন্যাস ও গল্প |
| আইএসবিএন | 978-984-99236-3-3 |
| পৃষ্ঠা সংখ্যা | ২১৫ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!