ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
রেনেসাঁর মনীষী মাওলানা আকরম খাঁ মুসলিম সাংবাদিকতার জনক
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলার মুসলিম সমাজের এক অনিবার্য প্রাক-পতনের মুহূর্তে বিশ্বাসের ধ্রুবতারার মতো মাওলানা আকরম খাঁ’র আবির্ভাব। তার এ আবির্ভাব মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, দ্বীনি ও সাংস্কৃতিক পটভূমিগুলোকে উদ্ভাসিত করে তুলেছে।সেসময়কার রাজনীতিতে মুসলমানরা ছিল সামাজিকভাবে নিগৃহীত এবং সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে পড়া জাতি।
মাওলানা বুঝতে পারলেন, তাদের মানসিক অবসাদের এ অচলায়তন ভাঙতে না পারলে কিছুতেই মুক্তি সম্ভব নয়। যে কারণে তীব্র শ্লেষে সুতীক্ষ্ণ খোঁচায় ক্ষয়িত সমাজের মর্মমূল বিদ্ধ করার প্রয়োজন বোধ করলেন।এজন্য তিনি কলমকে বানালেন অস্ত্র এবং সাংবাদিকতাকে গ্রহণ করলেন বিশ্বাস ও সংকল্পের বাত্ময় প্রকাশমাধ্যম হিসেবে।তারপর অসীম সাহসে বুক বেঁধে পাড়ি দিয়ে গেলেন একের পর এক দুর্যোগের অগ্নিসেতু।
তার চলার পথের বাঁকে বাঁকে ছিল জমাট অন্ধকার। কিন্তু তিনি দৃঢ় পায়ে একে মাড়িয়ে জ্বেলে গেছেন একটি করে দীপ।তাই মুসলিম বাংলার সাংবাদিকতার জনক যদি কাউকে বলতে হয়, তবে তিনি মাওলানা আকরম খাঁ। কারণ সাংবাদিকতার জন্য এত দুঃখবরণ, সংবাদপত্রের কণ্ঠকে অকম্পিত রাখার জন্য এমন একাগ্র সাধনা আর নিরবচ্ছিন্ন সংগ্রামের দৃষ্টান্ত কেবল এ উপমহাদেশে নয়, বোধহয় সারা পৃথিবীতে বিরল।
বইয়ের তথ্য
| নাম | রেনেসাঁর মনীষী মাওলানা আকরম খাঁ মুসলিম সাংবাদিকতার জনক |
|---|---|
| ইংরেজি নাম | Renessar monishi mawlana akram kha muslim sangbadikoter jonok |
| লেখক | মুজিব হাসান |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | ঐতিহাসিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789849923664 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
