অনুবাদ উপন্যাস

নিদ্রাতুর সুন্দরী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নেমুরেরু বিজোও নামে মূল উপন্যাসিকাটি প্রকাশিত হয় ১৯৬১ সালে। প্রাণিজগতে বিবর্তনের পথ ধরে মনুষ্যপ্রজাতির উদ্ভব হওয়ার সময়, তার চেতনার মূল অবলম্বন ছিল যে প্রত্ন-মন, সেটিকে সে আজও বহন করে চলেছে। জন্মাবধি ব্যক্তিমানুষের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা এক জটিল পথে

গড়ে তোলে তার অবচেতন মন, যার নির্দেশে নির্ধারিত হয় তার প্রতিক্রিয়া। আর সচেতনে স্মৃতিতে ধারণ করা অভিজ্ঞতার ভিত্তিতে যে বিবেচনার অধিকারী হয়, ভাষার মাধ্যমে সামাজিকভাবে তা বিনিময়ের প্রয়াস পেতে পারে। ভাষার যুক্তিগত কাঠামো তুলনায় সরল ও সুনির্দিষ্ট, তার ভিত্তি

সামাজিক পরিসরে জীবনের সুস্পষ্ট অভিজ্ঞতা। এই উপন্যাসিকায় প্রবীণ এগুচির মৃত্যুচেতনা, দৈহিক কামনা, স্মৃতি আর সৌন্দর্যের আকর্ষণে সৃষ্ট নানা সম্পর্কের মধ্যে পারস্পরিক সংযোগ কাহিনীতে উন্মোচিত হতে থাকে। যে পথে মানুষের প্রত্ন-মন, অবচেতন মন ও সচেতন মন একযোগে

ক্রিয়াশীল হয়ে মানুষটির পক্ষপাত, প্রতিক্রিয়া ও উদ্যমের জন্ম দেয় তা রহস্যাবৃত। সেই প্রক্রিয়ার বিকাশকে অনুমান, অনুভব ও পর্যবেক্ষণ করার দুঃসাহস কোনো লেখক অর্জন করলেও, অনুধাবনের অভ্যস্ত প্রক্রিয়াকে আশ্রয় দিতে পারার মতো সময়ানুক্রমিক, সুসম্বন্ধ কাঠামোর বাক্যে তাকে

প্রকাশ করা দুরূহ, পরিস্থিতি বিশেষে অসম্ভব। তবু সৌন্দর্যচেতনা ও সৌন্দর্যলিপ্সার কেন্দ্রে ক্রিয়াশীল এক সুপ্ত উৎকণ্ঠার হদিস, মনস্তত্ত্বের গভীরতর সব তলের দার্শনিক কাওয়াবাতার এই উপন্যাসিকা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিদ্রাতুর সুন্দরী
ইংরেজি নাম Nidratur sundorI
লেখক অভিজিৎ মুখার্জি, ইয়াসুনারী কাওয়াবাতা
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় অনুবাদ উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৫
ইয়াসুনারী কাওয়াবাতা

লেখক সম্পর্কে

ইয়াসুনারী কাওয়াবাতা

১৯৬৮ সালে সাহিত্যে নােবেল বিজয়ী প্রথম জাপানী লেখক ইয়াসুনারি, কাওয়াবাতার জন্ম ১৮৯৯ সালে জাপানের ওসাকায়। তার প্রথম আর যখন প্রকাশিগল্প যখন প্রকাশিত হয় তখন তিনি হাইস্কুলের ১৯২৪ ছাত্র। ১৯২৪ সালে টোকিও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯২৫ সালে প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ “দ্য ইজো ড্যান্সার”। অধিকাংশ উপন্যাসেই মানুষের জীবন এবং সৎ জীবন এবং সংস্কৃতিতে যৌনতার বিষয়টিকে তিনি শৈ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400