সমকালীন উপন্যাস

এই পথ যদি না শেষ হয়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳280

৳ 35020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপ:

প্রায় আধঘণ্টা যাবৎ ট্রেনে বসে আছে ইরা। আশেপাশে বারবার তাকাচ্ছে, কিন্তু চিরচেনা মুখটা খুঁজে পাচ্ছে না। এত মানুষের ভিড়ে কী করেই বা খুঁজে পাবে, আর যাকে সে খুঁজছে তার তো এখানে আসার কথাও না!

ট্রেন ছেড়ে দেবে এমন সময় ইরা জানালা দিয়ে মাথা বের করে আরেকটাবার এদিক সেদিক ফিরে তাকাল। এমন সময় হঠাৎ কেউ একজন তাকে টান দিয়ে ভেতরে নিয়ে এলো। প্রচণ্ড চমকে গিয়ে বলল, “কে আপনি? কী হয়েছে! আমাকে টানছেন কেন এইভাবে?”

প্রশ্ন করেই সে কঠিন দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকিয়ে আছে। এহেন কর্মে মিষ্টি চেহারার ছেলেটা কিঞ্চিৎ ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, “আরে ট্রেন তো ছেড়ে দিয়েছে। আপনি জানালা দিয়ে মাথা বের করে রেখেছেন কেন? বিপদ হতে পারত।”

ইরা একরাশ বিরক্তি নিয়ে বলল, “হলে হবে, তাতে আপনার কী? অতঃপর ইরা মহা বিরক্তিভাব নিয়ে ফের জানালার দিকে মুখ ঘুরাল। ট্রেন ছুটে চলছে তার আপন গতিতে। গন্তব্যে পৌঁছে এরাও কে কোথায় চলে যাবে তা দুজনের কেউই জানে না অথচ এই ক্ষণিকের দেখাতেই ইরাকে অভ্রর ভীষণ ভালো লেগে গেল! আপন করার তাগিদ অনুভব করল বুকের বাঁ পাশটায়। সুখের ব্যথা নিয়ে গুনগুন করল,

“এই পথ যদি না শেষ হয়,

তবে কেমন হতো তুমি বলো তো!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এই পথ যদি না শেষ হয়
ইংরেজি নাম Ei poth jodi na shesh hoy
লেখক জান্নাতুল ইভা
প্রকাশনী নবকথন
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
জান্নাতুল ইভা

লেখক সম্পর্কে

জান্নাতুল ইভা

জান্নাতুল ইভার জন্ম শরীয়তপুর জেলায়। লেখালেখির শখ ছিল সেই স্কুল জীবন থেকেই৷ তখন ডায়েরির পাতায় লিখে রাখতেন তার সমস্ত লেখা৷ লেখিকার ভাষায় 'একজন লেখকের লেখা তখনই সার্থক হয় যখন ওই লেখা তার পাঠকদের কাছে পৌঁছে যায়।' সেই জন্যই তিনি প্রতিনিয়ত লিখে যাচ্ছেন৷ পাঠকদের সামনে উপহার দিচ্ছেন তার নিত্যনতুন লেখা। যখন খুব বেশি মন খারাপ থাকে তখন তিবি লেখায় ডুবে যান৷ মনের ভেতরের দুঃখ, কষ্টগুলো লেখার মাধ্যমে বেরিয়ে আসে।...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 280

৳ 35020% ছাড়