অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

দ্য সিক্রেট অভ সিক্রেটস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳600

৳ 80025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 200

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

শত শিখরের প্রাচীন নগরী প্রাগে বিখ্যাত সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডনের এবারকার ভ্রমণের উদ্দেশ্য একদম সাধারণ। খ্যাতনামা নোয়েটিক বিজ্ঞানী ক্যাথেরিন সলোমনের যুগান্তকারী বক্তৃতা প্রথম সারিতে বসে শোনা; সবে যার সাথে প্রণয় শুরু হয়েছে তার। বিভিন্ন মহলে গুঞ্জন, কিছুদিনের মধ্যেই বিস্ফোরক এক বই প্রকাশ করতে চলেছে ক্যাথেরিন। বইটায় এমন কিছু তথ্য আছে, যাতে গুড়িয়ে যেতে পারে মানব চেতনা নিয়ে প্রচলিত শতাব্দী প্রাচীন বিশ্বাসের ভিত।কিন্তু রবার্ট ল্যাংডন যেখানে উপস্থিত, সেখানে কিছু না ঘটে পারে?বক্তৃতার রাতে প্রাগে ঘটে যায় এক নৃশংস হত্যাকান্ড।

পরদিন সকালে নিখোঁজ হয় ক্যাথারিন সলোমন। তার সাথেই হারিয়ে যায় সেই অপ্রকাশিত পাণ্ডুলিপি। আরো একবার ল্যাংডন জড়িয়ে পড়ে প্রাণঘাতী এক গভীর ষড়যন্ত্রে। প্রবল ক্ষমতাধর এক গোপন সংগঠনের শিকার হিসেবে নিজেকে আবিষ্কার করে সে। সেই সাথে তার পিছু নিয়েছে বোহেমিয়ার প্রাচীনতম পুরাণ থেকে উঠে আসা ভয়ঙ্কর এক আততায়ী।প্রাগ থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক, ঘটনার জাল বিস্তৃত হয় সবখানে।

অত্যাধুনিক বিজ্ঞান আর প্রাচীন আধ্যাত্মিক বিদ্যার টানাপোড়েনের ভেতরেই এমন এক গোপন প্রোজেক্টের সন্ধান পায় ল্যাংডন, যা বাস্তবায়িত হলে বদলে যাবে মানব মন সংক্রান্ত আমাদের দীর্ঘ বিশ্বাস।প্রিয় পাঠক, আরো একবার রুদ্ধশ্বাস এক অভিযান নিয়ে হাজির হয়েছেন ড্যান ব্রাউন। রবার্ট ল্যাংডনের সাথে ইতিহাসের আনাচে কানাচে ঘুরে বেড়াতে আপনি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য সিক্রেট অভ সিক্রেটস
ইংরেজি নাম The secret of secrets
লেখক সালমান হক, ড্যান ব্রাউন
প্রকাশনী চিরকুট প্রকাশনী
বিষয় অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
পৃষ্ঠা সংখ্যা ৬৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
ড্যান ব্রাউন

লেখক সম্পর্কে

ড্যান ব্রাউন

মার্কিন থ্রিলার লেখক ড্যানিয়েল গেরহার্ড ব্রাউনের জন্ম ১৯৬৪ সালের ২২ জুন। ড্যান ব্রাউন নামেই বিখ্যাত এই লেখকের জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে। তাঁর বাবা বিখ্যাত গণিত শিক্ষক রিচার্ড জি. ব্রাউন ফিলিপস এক্সিটার একাডেমিতে পড়াতেন। এই সূত্রে ড্যান এই একাডেমি থেকেই গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক শেষ করেন তিনি। ছোটবেলায় সংগীতের প্রতি ঝোঁক থাকায় ১৯৮৬ সালে পে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 600

৳ 80025% ছাড়