গন্দম
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সোভিয়েত ও রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক ফাজিল ইসকান্দার। আবখাজিয়া অঞ্চলের এই লেখক রুশ সাহিত্যের এক বলিষ্ঠ ব্যক্তিত্ব। ককেশীয় অঞ্চলের মানুষের জীবন উঠে এসেছে তাঁর সাহিত্যে। তাঁর লেখা অসাধারণ গল্প 'ফরবিডেন ফ্রুটস', বাংলা অনুবাদ 'গন্দম'। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে এই গল্প। গল্পের প্রধান চরিত্র এক মুসলিম শিশু। প্রতিবেশীর বাড়িতে নিষিদ্ধ শুকরের মাংস খাওয়ার কারণে বোনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয় সে।
বাবাকে বলে দেবার ভয় দেখিয়ে বোনকে মানসিক চাপে রাখে। বোনকে আতঙ্কিত করে রাখাটা হয়ে ওঠে তার কাছে এক নিষ্ঠুর খেলা। নিজের বড়ত্ব জাহির করতে গিয়ে বাবাকে বলে দেয় সে বোনের অপকর্মের কথা। পরিণামে বাবা তাকে শাস্তি দেন তার নীচতা ও বেইমানির জন্য। ছোট একটা হিংসা বা ঈর্ষা কত ভয়ানক হয়ে উঠতে পারে এই গল্পে আছে সেই দৃষ্টান্ত। গল্পের পরিণামে আমরা জানতে পারি, 'মহৎ কোনো আদর্শ দিয়ে কোনো নীচতা ও বিশ্বাসঘাতকতাকে জায়েজ করা যায় না।
বইয়ের তথ্য
| নাম | গন্দম |
|---|---|
| ইংরেজি নাম | Gondom |
| লেখক | ষড়ৈশ্বর্য মুহম্মদ, ফাজিল ইস্কান্দার |
| প্রকাশনী | উজান প্রকাশন |
| বিষয় | অনুবাদ গল্প |
| আইএসবিএন | 9789842904530 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842904530 |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!