বিবিধ ইসলামী বই

আলমুখতার মিন সিহাহিল আদইয়াহ ওয়াল আযকার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳280

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গ্রন্থ পরিচিতি

কিতাবটিতে একটি ভূমিকা ও তিনটি অধ্যায় রয়েছে।ভূমিকায় দুআ ও যিকিরের হাকিকত, মাসূর যিকির ও দুআর প্রকারভেদ এবং সে অনুযায়ী করণীয়, আযকারের অর্থ বোঝার গুরুত্ব, এবং সর্বশেষ কিতাবের মানহাজ নিয়ে আলোচনা করা হয়েছে।কিতাবটিতে হাদীস গ্রহণের ক্ষেত্রে সিহহাতের শর্ত রাখা হয়েছে এবং পুরো কিতাবেই এই শর্ত পূরণ করার চেষ্টা করা হয়েছে। উদ্দেশ্য সিহহাত বিল মা’নাল আম, যাতে হাসানের উভয় প্রকারও শামেল। প্রতিটি হাদীসের সংক্ষিপ্ত তাখরীজ উল্লেখ করা হয়েছে এবং যথাসম্ভব ইমামদের থেকে হাদীসের হুকুম উল্লেখ করা হয়েছে।তিনটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে দৈনন্দিন জীবনের বিভিন্ন হালত ও পরিস্থিতির দুআ উল্লেখ করা হয়েছে পাঁচটি পরিচ্ছেদে ভাগ করে-

১. ব্যক্তিগত বিভিন্ন হালতের দুআ। যেমন ঘুম, খাওয়াদাওয়া, পেশাব-পায়খানা ইত্যাদি।

২. সামাজিক বিভিন্ন পরিস্থিতির দুআ। যেমন সাক্ষাত, মজলিস ও বিবাহ ইত্যাদি।

৩. বিপদাপদের সময় পড়ার দুআ।

৪. মাসূর রুকিয়া ও অসুস্থতার সময় পড়ার দুআ।

৫. আযান, উযু ও নামায সংক্রান্ত দুআ।দ্বিতীয় অধ্যায়ে আওরাদ জাতীয় আযকারের ফাযায়েল ও আদাব নিয়ে আলোচনা করা হয়েছে। এতে ছয়টি পরিচ্ছেদ রয়েছে-

১. ফাযায়েলে কুরআন ও আদাবে তিলাওয়াত। এতে এগারটি অনুচ্ছেদ রয়েছে।

২. ফাযায়েলে দুরূদ ও দুরূদের মাসূর শব্দাবলি। এবং দুরূদ পাঠের বিশেষ কিছু স্থান ও সময়।

৩. ফাযায়েল ও শারায়েতে ইস্তেগফার এবং ইস্তেগফারের মাসূর শব্দাবলি।

৪. ফাযায়েল ও আদাবে যিকির এবং যিকির ও তাসবীহের মাসূর শব্দাবলি।

৫. সকাল-সন্ধ্যার আযকার ও আওরাদ। ফাযায়েল, আদাব।

৬. ফরয নামাযের পরের আযকার ও আওরাদ।আর তৃতীয় অধ্যায়ে কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত দুআ ও মুনাজাত একত্রিত করে ৭ মঞ্জিলে ভাগ করা হয়েছে, মুনাজাতে মাকবুলের আদলে। এই অধ্যায়ে ছয়টি পরিচ্ছেদ রয়েছে –

১. দুআর গুরুত্ব ও ফযিলত।

২. দুআ কবুলের কিছু শর্ত।

৩. দুআ কবুলের বিশেষ কিছু সময় ও স্থান।

৪. দুআর আদবসমূহ।

৫. দুআ কবুল হওয়ার বিভিন্ন পন্থা।

৬. দুআ ও মুনাজাতের ৭ মঞ্জিল।

প্রথম মঞ্জিল কুরআনের দুআসমূহ। পরের চার মঞ্জিল রাসূল সা.-এর দুআ ও মুনাজাত। ষষ্ঠ মঞ্জিল সাহাবাদের দুআ ও মুনাজাত। এবং সর্বশেষ মঞ্জিল হলো তাবেয়ীদের দুআ ও মুনাজাত।কিতাবের শেষে বিষয় ভিত্তিক সূচিপত্র এবং গ্রন্থপঞ্জি উল্লেখ করা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আলমুখতার মিন সিহাহিল আদইয়াহ ওয়াল আযকার
ইংরেজি নাম al mukhtar min sihahil adiyah wal azkar
লেখক মাওলানা মুহাম্মাদ আব্বাস হানীফ
প্রকাশনী মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ
বিষয় বিবিধ ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ৩৩৬
ভাষা আরবি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
মা

লেখক সম্পর্কে

মাওলানা মুহাম্মাদ আব্বাস হানীফ

বিবিধ ইসলামী বই বিষয়ক লেখক · প্রকাশক: মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 280