শিশু-কিশোর উপন্যাস

স্বপ্ন রঙিন দুই বোন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নতুন শিশু পরিবারে নিয়ে আসে নতুন আনন্দ। শিশুটি যদি হয় মেয়ে তাহলে বড়ো বোনের জন্য তা হয় আরও বেশি আনন্দের। বড়ো বোন ভাবে ছোটো বোন হবে তার খেলার সঙ্গী। কিন্তু বাস্তবে ঘটতে থাকে উলটো ঘটনা। ছোটো বোনের আগমনে বড়ো বোনকে একে একে হারাতে হয় বাবা-মায়ের মাঝখানে আরামে ঘুমানোর জায়গা, অসীম আদর আর অখণ্ড মনোযোগ। বড়ো বোন ভেতরে ভেতরে জ্বলতে থাকে কষ্ট আর হিংসায়। কিন্তু কদিন পরেই বড়ো বোন নাকাল হয় ছোটো বোনের কাছে; বাঁধা পড়ে ছোটো বোনের মনকাড়া হাসি, ভালোবাসা ও মায়ার বাঁধনে।

এভাবেই নিত্যনতুন খুশি-খুনশুটি, মান-অভিমান, আনন্দ-বেদনায় মিলেমিশে বেড়ে উঠতে থাকে দুই বোন। বড়ো হয় তাদের জগৎ। পোষা বেড়াল চিতা, আত্মীয়সম গৃহকর্মী আদুরীর মা, নতুন স্কুল, নতুন বাসা আর বাসায় উটকো টেলিফোন কল ও কলিংবেল বাজার মধ্য দিয়ে তাদের গল্প গড়িয়েছে ইভটিজিং পর্যন্ত। আশ্চর্য চমকে ভরা শ্বাসরুদ্ধকর এসব ঘটনা। কঠিন বাধা পেরিয়ে দুই বোনের রঙিন স্বপ্নজয়ে অদম্য অভিযান এখানে পেয়েছে এক নতুন মাত্রা। ইভটিজিং বিষয়ে অনন্য কিশোর উপন্যাস এটি। এ বই নতুন প্রজন্মের পাঠকদের শুধু যে অভিভূত করবে এমন নয়, খুলে দেবে তাদের দিব্যদৃষ্টি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্বপ্ন রঙিন দুই বোন
ইংরেজি নাম Swapno rangin dui bon
লেখক সুজন বড়ুয়া
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় শিশু-কিশোর উপন্যাস
আইএসবিএন 9789849338024
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
সুজন বড়ুয়া

লেখক সম্পর্কে

সুজন বড়ুয়া

সুজন বড়ুয়া| জন্ম ১৮ এপ্রিল ১৯৫৯, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সিলোনিয়া গ্রামে| পড়াশোনা করেছেন চট্টগ্রাম ও ঢাকায়| ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর| তবে বাংলা ভাষা ও সাহিত্য তাঁর অসীম আগ্রহের একটি ক্ষেত্র| দীর্ঘ সাহিত্য সাধনায় বারবার এর ¯^াক্ষর রেখেছেন তিনি| সাহিত্য-অঙ্গনে তাঁর আত্মপ্রকাশ ১৯৭৩ সালে| বয়স্কজনপাঠ্য ও শিশু-কিশোরপাঠ্য উভয় সাহিত্য-মাধ্যমে সমান সক্রিয়| কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ- গবেষণা-সহ সৃজ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300