অক্টাক্লোন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সাধারণ আর দশটা দিনের মতোই সকাল বেলা ঘুম ভাঙে শাদাব এর। তবে সেদিনের সকালটা যে শাদাবের জন্য ভয়ঙ্কর কিছু নিয়ে আসবে সেটা কে জানতো? নিজের সারা শরীরে শতশত বেত্রাঘাতের চিহ্ন কীভাবে আসলো জানা নেই! তবে, অফিসের বসের সাথে ফোনে কথার বলার পর বুঝতে পারলো, তার জীবনে আরো একটি ভয়ানক কালো অধ্যায় যোগ হয়েছে। একটি দিনের সকল স্মৃতি বিস্মৃত, গতকাল নামের অতিবাহিত হওয়া একটা দিন শাদাবের স্মৃতিতে নেই, কিন্তু কেন? রহস্যের গন্ধ পেয়ে সময় নষ্ট না করে বন্ধু সাকিবকে ডেকে এনে সব বিস্তারিত জানানোর পর কিছুটা আলো আসে অন্ধকারে।
এরই মধ্যে তার সারাটা জীবনে জানা সব সত্য মিথ্যায় রূপ নিলো, প্রেয়সী গুলিবিদ্ধ হলো, প্রিয় সন্তান মিথিলা ও রাসেল কিডন্যাপড হলো! কীভাবে ঘটে গেল এতো কিছু, কীভাবে শাদাবের ভালোবাসার মানুষটার সাথে এমন ভয়ংকর অবস্থা হলো, আর কীভাবেই বা এলো তার শরীরে শত শত বেত্রাঘাতের চিহ্ন, কোথায় আছে শাদাবের সন্তানেরা? মনে এমন হাজারো প্রশ্ন উঁকি দিতে থাকা উত্তরটা শুধু লুকিয়ে আছে ❝অক্টাক্লোন❞ এর মধ্যে। আর শাদাবকে যে করেই হোক জানতেই হবে কী হয়েছিল গতকাল।
বইয়ের তথ্য
| নাম | অক্টাক্লোন |
|---|---|
| ইংরেজি নাম | Octaclone |
| লেখক | তুষার আব্দুল্লাহ রিজভী |
| প্রকাশনী | নবকথন |
| বিষয় | রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| আইএসবিএন | 9789843511188 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| ভাষা | bangla |
| ISBN | 9789843511188 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
