ছড়ায় জ্বালি জ্ঞানের আলো
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘ছড়ায় জ্বালি জ্ঞানের আলো’ নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এই বইটির মূল দর্শন। কবি নিয়ামুল বারী তাঁর গভীর ধর্মীয় অনুভব, নৈতিক চেতনা ও জীবনদর্শনকে শিশুমনসহ সকল পাঠকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন সহজ, ছন্দময়, ছড়ার ভাষায়। এই বইয়ের প্রতিটি ছড়া শুধু বিনোদনের উপাদান নয়; বরং তা পাঠকের হৃদয়ে জ্বালায় জ্ঞানের আলো, ছুঁয়ে যায় আত্মার গভীরতা। ‘ছড়ায় জ্বালি জ্ঞানের আলো’ বইয়ের ছড়াগুলোতে কখনো আছে আধ্যাত্মিক অনুসন্ধান- ‘খোদার আরশ’ দাও খোদার নূর’ আশেক-মাশুক’ কখনো আবার আছে নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির আহ্বান- কুরবানি’ আত্মশুদ্ধি’ স্বর্গ খুঁজে পেতে’; আবার কখনো মিশে আছে জীবনের গভীরতা ও মুক্তির তৃষ্ণা -বিনামাঝির নাও’ উপলব্ধি’, ‘জীবদ্দশা” প্রভৃতি রচনায়।
প্রতিটি ছড়াই যেন এক একটি আলোকরশ্মি, যা মানুষকে নিজ অন্তর অন্বেষণে উদ্বুদ্ধ করে, শেখায় খোদার প্রতি অনুরাগ, মানবতার প্রতি ভালোবাসা, আর আত্মার পবিত্রতার গুরুত্ব। সহজ ছন্দে, সরল ভাষায়, গভীর অর্থবোধে-এই বইটি ছড়াসাহিত্যের এক অনন্য সংযোজন। ‘ছড়ায় জ্বালি জ্ঞানের আলো’ তাই শুধু একটি ছড়ার বই নয়; এটি এক আধ্যাত্মিক পথচলার সাথী, যা পাঠকের মননে জাগায় আল্লাহপ্রেম, আত্ম-অনুসন্ধান ও মানবিক মূল্যবোধের দীপ্তি।
বইয়ের তথ্য
| নাম | ছড়ায় জ্বালি জ্ঞানের আলো |
|---|---|
| ইংরেজি নাম | Chhoray jwali gyaner alo |
| লেখক | নিয়ামুল বারী |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| বিষয় | ছড়া |
| আইএসবিএন | 9789842920400 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!