মুক্তিযুদ্ধ

মুক্তিসংগ্রাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳510

৳ 60015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 90

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ গ্রন্থ মুক্তিযুদ্ধ শেষ হওয়ার অনতিপরে রচিত এবং ১৯৭২ সালের জুন মাসে প্রথম প্রকাশিত। মুক্তিযুদ্ধের পটভূমিতে স্বায়ত্তশাসন ও স্বতন্ত্র জাতীয় সংস্কৃতির স্বীকৃতির জন্য আমাদের নিরন্তর সংগ্রামের স্মৃতি তখনও জীবন্ত। এতে আছে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ঐতিহাসিক কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলির বিশ্বস্ত বিবরণ। সংগ্রামোদ্বেল ঘটনাপ্রবাহের বর্ণনার মর্মে ইতিহাসের গতিনির্ধারণে বঙ্গবন্ধু, ভাসাণী ও শেরে বাংলা নেতৃত্বের বৈশিষ্ট্য ও অবদান উজ্‌বলরূপে প্রতিভাত। আবুল কাসেম ফজলুল হক অনেক ঘটনাই নিজে প্রত্যক্ষ করেছেন।

তা-ছাড়া আছে তাঁর অধ্যয়ন অনুসন্ধান মূল্যবোধ ও বিচার-বিবেচনা। আমাদের সেকালের আবেগ ও উত্তেজনার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর উচ্চতর নৈতিক চেতনা, বিচারক্ষমতা ও পরিমিতিবোধ। আমাদের সংগ্রামের উত্তুঙ্গ মুহূর্তের উত্তাপ, জাতিরাষ্ট্র স্বপ্ন, গণতন্ত্র ও সমাজতন্ত্রের কল্পস্বর্গ, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মার্চের সর্বাত্মক জাতীয় অভ্যুত্থান, ঢাকা শহরে ২৫ মার্চ দিবাগত রাতে পাক-বাহিনীর সর্বব্যাপ্ত সামরিক আক্রমণ ও আমাদের মুক্তিযুদ্ধের সূচনা ইত্যাদির উজ্জ্বল বিবরণ বিধৃত আছে এ গ্রন্থে। নেতাদের ও লেখকদের ভাষণ ও বিবৃতি আর সংবাদপত্রের প্রতিবেদনের প্রাসঙ্গিক উদ্ধৃতি বর্ণনাকে করে তুলেছে চিত্ররূপময়। আমাদের মৃক্তিসংগ্রাম ও উত্তরকালের ঘটনাবলির কারণ-কার্য-করণীয় সূত্র অনুধাবন ও সাফল্যের প্রকৃতি উপলব্ধির জন্য এ-গ্রন্থ পাঠকের বিশ্বস্ত বন্ধু।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুক্তিসংগ্রাম
ইংরেজি নাম Muktisongram
লেখক আবুল কাসেম ফজলুল হক
প্রকাশনী আগামী প্রকাশনী
বিষয় মুক্তিযুদ্ধ
পৃষ্ঠা সংখ্যা ৪০১
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা401
ভাষাbangla
বান্ডিংhard cover
আবুল কাসেম ফজলুল হক

লেখক সম্পর্কে

আবুল কাসেম ফজলুল হক

Abul Kashem Fozlul Haque আবুল কাসেম ফজলুল হক ময়মনসিংহ জিলা স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষা লাভ করেন। তাঁর গোটা পেশাজীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে গবেষণা ও শিক্ষকতায়। ২০১১ সালে তিনি অবসর গ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ লিখেছেন এবং পত্র-পত্রিকায় প্রকাশ করেছেন। তখন তাঁর লেখার বিষয়বস্তু ছিল সৌন্দর্য, প্রেম, প্রকৃতি ও জীবনদর্শনের অনুসন্ধিৎসা।...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 510

৳ 60015% ছাড়