চাঁদের চেয়ে সুন্দর তিনি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘চাঁদের চেয়ে সুন্দর তিনি’ একটি শিশুতোষ সীরাহ, যা আপনার সন্তানের ছোট্ট হৃদয়ে আঁকবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর ছবি।
আমাদের শিশুরা সব সময়ই নতুন কিছু জানতে চায়। তাদের কৌতূহলী মন ভরে থাকে অসংখ্য প্রশ্নে, বিশেষ করে আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের কৌতূহলের যেন শেষ নেই। নবিজি দেখতে কেমন ছিলেন? তাঁর চোখ, মুখ, আর হাসি কেমন ছিল? তিনি কী ধরনের খাবার খেতে পছন্দ করতেন? তিনি কী ধরনের পোশাক পরতেন, কোন সুগন্ধি ব্যবহার করতেন, বা কিভাবে কথা বলতেন?
এই কৌতূহল মেটানোর লক্ষ্যেই সৃষ্টি হয় মুগ্ধতার গল্প—‘চাঁদের চেয়ে সুন্দর তিনি’। শামায়েলে তিরমিযির আলোকে লেখা এই বইয়ে গল্পের মাধ্যমে নবিজির শারীরিক সৌন্দর্য, পোশাক-পরিচ্ছদ, সুগন্ধি ব্যবহার, কথা বলার মাধুর্য এবং ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয় শিশুদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ।
শিশুদের কৌতূহলী মনে নবিজিকে জানার যে আকাঙ্ক্ষা, এই বই তার উত্তর দেবে শব্দের মমতায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিশুর হৃদয়ে গড়ে তুলবে গভীর শ্রদ্ধা ও অপরিসীম ভালোবাসা।
বইয়ের তথ্য
| নাম | চাঁদের চেয়ে সুন্দর তিনি |
|---|---|
| ইংরেজি নাম | Chader cheye sundor tini |
| লেখক | মোরশেদা কাইয়ুমী |
| প্রকাশনী | সন্দীপন প্রকাশন |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!