তরফদার : অন্তিম পর্ব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ছোটন তরফদার পলাতক, হলরুমের কেউ গা ঢাকা দিয়েছে, কেউবা পাড়ি জমিয়েছে বিদেশে। অন্যদিকে লীলাবতীদের চোখে শুধুই প্রতিশোধের আগুন। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলতে চায় তারা ছোটন তরফদারকে। মেঘনার পাড়ে, সুরেলা গলায় পুঁথি পড়ছে মুকিত মিয়া। রইস হাবুডুবু খাচ্ছে তার নাতনি স্বপ্নার প্রেমে। কে জানত, রইসের অতীত আর তরফদারদের ভবিষ্যৎ একই মালায় গাঁথা? এজাজ আহমেদের সাথে হাত মিলিয়েছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ধূর্ত স্পাই জুলকারনাইন।
পুত্রশোকে আনোয়ার মির্জা পাগলপ্রায়, হকসাব মিলাতে পারছে না তার লাভক্ষতির হিসেব, মিটিমিটি হাসি নিয়ে মঞ্চে আবির্ভাব মহাশোলের। তাদের সবার লক্ষ্য বি ২৮ থার্মো নিউক্লিয়ার বোমা কব্জা করা। আর ছোটন তরফদার? ভাঙা মন নিয়ে সামলাচ্ছে একের পর এক আক্রমণ। হার মানতে সে জানে না। এবার রণক্ষেত্র দুবলার চর, কুতুবদিয়া। আগুন জ্বলছে সাগরের বুকে। কে যাবে পুড়ে, কে হবে নিঃশেষ?
বইয়ের তথ্য
| নাম | তরফদার : অন্তিম পর্ব |
|---|---|
| ইংরেজি নাম | Torofder ontim porbo |
| লেখক | মাইনুল হাসান শিমুল |
| প্রকাশনী | ভূমিপ্রকাশ |
| বিষয় | রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার সমগ্র/সংকলন |
| আইএসবিএন | 9789842912542 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
