ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
আত্মহত্যা: ইতিহাস, কারণ ও নিবারণ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘আমি চিন্তা করি তাই আমি আছি’- রেনে দেকার্ত (১৫৯৬-১৬৫০) এমন উক্তি মানুষকে বেঁচে থাকতে দারুণভাবে উৎসাহিত করে। কেননা মানুষের চিন্তার জগতেই জন্ম নেয় বেদনা, বিভ্রান্তি, আবার আশার আলোও। মানুষের মন ও তার নানাবিধ চিন্তা নিয়ে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে কাজ করছেন অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া। নিভৃতচারী এ লেখক নানাজনের মনের নানা অবস্থা মনোজাগতিক ব্যাখ্যাসহ তুলে ধরেন, যা ছিল অন্তরালে। মনোসামাজিক বিশ্লেষণধর্মী তার নতুন গবেষণাগ্রন্থ ‘আত্মহত্যা’।
যা আত্মহত্যার ইতিহাস, কারণ ও নিবারণ বিষয়ে আপনাকে ঋদ্ধ করবে। জীবনের কঠিন মুহূর্তে নিচের দুটি প্রশ্ন কি আপনাকে তাড়া করে: ১. কষ্টে জীবন ধারণের চেয়ে মৃত্যু কি শ্রেয়?
২. আত্মহত্যা কি ন্যায্য যখন সমাজ ব্যর্থ হয়? কিংবা, সমাজ ব্যর্থ হলে আত্মহত্যা কি ন্যায্য হয়?
যদি এ প্রশ্ন আপনাকে ভাবায়, তাহলেই এই বইটি আপনার জন্য। আহমদ ছফা যেমন বলেছিলেন-‘লোকে যাই বলুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য।’ এই বিশ্বাসেই দৃঢ় হোক সবার জীবন।
‘আত্মহত্যা: ইতিহাস, কারণ ও নিবারণ’ মনস্তত্ত্ব-অনুসন্ধানী পাঠকের জন্য একটি অনন্য গ্রন্থ।
বইয়ের তথ্য
| নাম | আত্মহত্যা: ইতিহাস, কারণ ও নিবারণ |
|---|---|
| ইংরেজি নাম | Atmohottia: Itihash, Karon o Nibaron |
| লেখক | ডা. সানজিদা শাহরিয়া |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | আত্মউন্নয়নমূলক বই |
| আইএসবিএন | 978-984-3906-64-9 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!