ভাবনার বহমানতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমার প্রথম লেখালেখির হাতেখড়ি হয়েছিলো ২০১৬ সালে। তখন আমার বয়স মাত্র ৭ বছর। লেখালেখি সম্পর্কে ন্যূনতম ধারণাটুকুও ছিল না। কলম দিয়ে খাতায় আঁকিবুকি করতে গিয়ে মাথার মাঝে ঘুরতে থাকা শব্দ দিয়ে ছড়া লিখে ফেলেছিলাম। সেদিন যে আমি কত আনন্দিত হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা মুশকিল। এই ছড়া দিয়েই আমার লেখালেখির জগতে পদার্পন করা হয়। সেই ছোট্ট বয়সেই শব্দের ভেতর আনন্দ খুঁজে পেতে শুরু করি। তারপর থেকে কবিতা হয়ে উঠেছে মনের ভাষা, অনুভূতির আশ্রয়। এরপর করোনা ভাইরাস মহামারির সময় দুইটি কিশোর উপন্যাস লিখেছিলাম। তারপর বিভিন্ন কারণে আর লিখে উঠা হয়নি। গতবছর রমজান মাসে রোজা রাখার উদ্দেশে সেহরিতে উঠেছিলাম, তখন ঘুমাতে যাওয়ার সময় আমার
"পথিক" কবিতাটি মাথায় এলো। সাথে সাথে কলম নিয়ে লিখতে বসে গেলাম। এরপর আর পেছন ফিরে তাকায়নি। লেখালেখিকেই নিজের বিশ্বস্ত সঙ্গী করে নিয়েছি। এই বইটিতে আমার বিভিন্নসময়ে লিখা বেশকিছু কবিতা লিপিবদ্ধ রয়েছে। প্রতিটি কবিতা আমার মনের ভাবনার স্রোত থেকে জন্ম নিয়েছে।
"ভাবনার বহমানতা" আমার মনের কথার একটি ক্ষুদ্র প্রয়াস।
এই বইটি পড়ে কেউ যদি বিন্দুমাত্র আনন্দিত হন/কবিতাগুলোকে অনুভব করতে পারেন তবেই আমার স্বার্থকতা।
বইয়ের তথ্য
| নাম | ভাবনার বহমানতা |
|---|---|
| ইংরেজি নাম | Vabonar Bohomanota |
| লেখক | নিশাত ইয়াছমিন তাবাসসুম |
| প্রকাশনী | দাঁড়িকমা প্রকাশনী |
| বিষয় | কবিতা |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!