ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩০টি পাতা পড়ে দেখুন
রিয়াযুস সালেহীন (১০ম খণ্ড)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এ কিতাব সাধারণ মুসলমানের দীনী ইলম অর্জনের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। আল্লামা নববী রহ. যখন থেকে এটি সংকলন করেছেন প্রায় সে সময় থেকেই এ কিতাব সমগ্র মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। এ কিতাব আরব-অনারব নির্বিশেষে মুসলিম বিশ্বের অনেক দেশে দীনী শিক্ষালয়ের মাধ্যমিক শ্রেণির পাঠ্য তালিকাভুক্ত। তাছাড়া ঘরে, মজলিসে ও মসজিদে দীনী তা‘লীমের হালকায় এ কিতাবের সম্মিলিত পাঠ পৃথিবীর প্রায় সকল দেশেই জারি আছে।
আল্লাহপাক আল্লামা নববী রহ.কে তাওফীক দিয়েছেন যে, তিনি হাদীসের উৎসগ্রন্থসমূহ থেকে একান্তই সহীহ ও নির্ভরযোগ্য হাদীসসমূহ এ কিতাবে সংকলিত করার প্রয়াস পেয়েছেন। কিতাবের বিন্যাসও অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ ও পূর্ণাঙ্গ। একজন মুসলিমের প্রয়োজনীয় ঈমান-আকীদা, আমল-আখলাক তথা সার্বিক দীনী বিষয়ের একটি পূর্ণচিত্র এর দ্বারা লাভ করা যায়।
অনেকের মতে সমগ্র বিশ্বে হাদীস বিষয়ক কিতাবসমূহের মধ্যে ব্যাপক সমাদৃত ও পঠিত অনন্য হাদীস সংকলন এই “রিয়াযুস সালেহীন” নামক কিতাব।
বইয়ের তথ্য
| নাম | রিয়াযুস সালেহীন (১০ম খণ্ড) |
|---|---|
| ইংরেজি নাম | Riazus Saleheen-10th Khondo |
| লেখক | ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.) |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | আল হাদিস |
| পৃষ্ঠা সংখ্যা | ৫০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!