উপন্যাস

সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳425

৳ 50015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিশ শতকের আশির দশক বাংলাদেশের কবিতা ও কবিদের জন্য এক টালমাটাল সময়। দেশে জারি আছে সেনাশাসন, সিংহাসনে জেনারেল এরশাদ। নির্লজ্জভাবে কবিখ্যাতি পেতে ব্যাকুল এহেন একনায়কের বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশবাসী, বেশিরভাগ কবিই দাঁড়াচ্ছেন নিপীড়িত মানুষের পাশে।

বিপরীতে সংখ্যায় অল্প হলেও কিছু কবি আবার স্বার্থের খাতিরে নতজানু। দুই পক্ষই একদা ছিলেন পরস্পরের বন্ধু। কিন্তু সময় বড় নির্মম, মতাদর্শের ফারাক বিচ্ছেদকেই অনিবার্য করে তোলে। সরকারি দৈনিকের বড় পদের চাকরি ত্যাগ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রধান পুরুষ হয়ে ওঠেন শামসুর রাহমান; জনপরিসরে তিনিই তখন কবিতার সম্রাট। বখতিয়ারের ঘোড়ায় চেপে দূর অজানায় রওনা দেন নিঃসঙ্গ আল মাহমুদ। প্রবাসে শহীদ কাদরী একাকী, বেদনাবিধ্বস্ত দর্শক। ‘খোলা কবিতা’ লিখে রাষ্ট্রযন্ত্রের রোষানলে পড়েন মোহাম্মদ রফিক।

দ্রোহ ও প্রেমের আগুনে উদ্দীপ্ত অগণিত তরুণ কবি। গঠিত হয় জাতীয় কবিতা পরিষদ, মুক্তিকামী কবিদের লড়াই ধীরে ধীরে পরিণতি পায় জনতার সংগ্রামে। বিদ্রোহের আবহে কবিদের জীবনে নতুন প্রেম আসে কিংবা বিচ্ছেদের মুখোমুখি হতে হয় তাঁদের। রাষ্ট্র-রাজনীতি-রাজপথ উথালপাথাল, কবিদের ব্যক্তিজীবনও অস্থিরতায় আক্রান্ত। তাঁরাও কি ক্রমশ হয়ে উঠছেন একে অপরের ক্ষতবিক্ষত প্রতিদ্বন্দ্বী? স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল একটি পর্ব উঠে এসেছে এই উপন্যাসে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ
ইংরেজি নাম Somrat O Protidwondhigon
লেখক মোশতাক আহমদ
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
মোশতাক আহমদ

লেখক সম্পর্কে

মোশতাক আহমদ

জন্ম ৪ জানুয়ারি ১৯৬৮।কবি ও কথক। পেশাগত জীবনে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ— ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আশি-নব্বই দশকের সন্ধিক্ষণের সাহিত্য-সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনগুলোকে অভিজ্ঞতায় ধারণ করেছেন। কবি আবুল হাসানের জীবনভিত্তিক উপন্যাস ঝিনুক নীরবে সহো তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 425

৳ 50015% ছাড়