অনুবাদ উপন্যাস

ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳330

৳ 44025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

টোকিও শহরের জিমবোচো, বইপ্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। সেখানেই কোনো এক কোনায় কাঠের পুরোনো একটা দালানে হাজারো পুরোনো বইয়ে ঠাসা একটি বইয়ের দোকান রয়েছে। তিন প্রজন্ম ধরে মরিসাকি বুকশপ তার মায়ের পরিবার সামলাচ্ছে, অথচ ২৫ বছর বয়সি তাকাকো কখনোই বই পড়তে তেমন একটা পছন্দ করেনি। তার মামা সাতোরু নিজের জীবনের সবটুকু ঢেলে দিয়েছেন এই বইয়ের দোকানের জন্য। পাঁচ বছর আগে তার মামি মোমোকো তাকাকোর মামাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর থেকে সাতোরু মামা এই বইয়ের দোকান নিয়েই আছেন।

তাকাকো যখন জানতে পারে তার প্রেমিক অন্য এক মেয়েকে বিয়ে করতে চলেছে, কিছুটা ইতস্ততভাবেই সে তার পাগলাটে মামার প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রস্তাবটা ছিল বইয়ের দোকানের উপরের ঘরটিতে সে বিনা ভাড়ায় থাকতে পারবে। তাকাকো তার এই নতুন জীবনের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়েছিল, যেখানে সে একগাদা বইয়ের স্তূপের সাথে মরিসাকি বুকশপে বাস করতে যাচ্ছিল। গ্রীষ্মের শেষ হয়ে বসন্ত আসতে শুরু করেছিল, কিছুটা সময় তারা পার করে এসেছে একসাথে। আর এভাবেই তাকাকো দেখল তার মামার সাথে তার অনেক মিল আছে, যা সে প্রথম দেখায় কখনো কল্পনাও করেনি। মরিসাকি বুকশপের মাধ্যমে তারা দুইজনই জীবন, ভালোবাসা ও বই পড়ার মধ্য দিয়ে ক্ষত ভোলার শিক্ষা লাভ করেছিল।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ
ইংরেজি নাম Days at the Morisaki Bookshop
লেখক সাতোশি ইয়াগিসাওয়া, শাহরিয়ার দ্বীপ
প্রকাশনী উপকথা প্রকাশন
বিষয় অনুবাদ উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১৫৯
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
সাতোশি ইয়াগিসাওয়া

লেখক সম্পর্কে

সাতোশি ইয়াগিসাওয়া

সাতোশি ইয়াগিসাওয়ার জন্ম ১৯৭৭ সালে, চিবায়। “ডেইজ অ্যাট দ্য মরিসাকি বুকশপ” তাঁর প্রথম উপন্যাস। প্রকাশের পরেই দারুণ সাড়া ফেলে বইটি, পায় শিয়েদা পুরস্কার।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 330

৳ 44025% ছাড়