মসলার কৌটা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সূত্রাপুরের ফাইভ স্টার ভাতের হোটেলের মালিকের ছেলে মাখন হয়ে উঠছে এলাকার নিরাপদ প্রেমিক, তার বোকা চোখ সেই সূত্র জানে, যা আর কেউ জানে না। রূপসা ব্রিজের হঠাৎ বাজারে তিনশো টাকা কেজি দরে বিক্রি হওয়া গলদা চিংড়ির পানসে মাথাগুলোর বিপরীতে জমে ওঠে লতিফা নানির বেমানান গোলাপবালা আর বাবুল দাঁতের মাজনওয়ালার সুর। প্রতিদিনের কোলাহলে সে সুর ছিটকে পড়ে এখানে-সেখানে। হাতে তুলে মুক্তোর মতন যত্নে রেখে দেওয়া যায়, কিংবা ওই নালার জলে ঝুপুত করে ছুড়ে ফেলে দেওয়া যায় সে সুর।
টুটপাড়ার স্যাঁতস্যাঁতে লালবাড়িটার আনাচেকানাচে মনা খুঁজছে বলিরেখার ভাঁজে কুঁজো হয়ে যাওয়া অতীত। অতীত কি মায়ের মতন, খুঁজে পাওয়া এত সহজ! এমদাদ সাহেব চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশনের পাশে বসে থাকে প্রতি বিকেলে, বন্দোবস্ত করে ভালোবাসা শূন্য ঘুমের। তবু স্বপ্ন জাপটে ধরে তাকে, রোদের মতন কিংবা অসুখী ঝড়ের মতন। ভাগলপুরের এক টুকরো জমিতে ডালপালা ছড়িয়ে বেঁচে থাকা আসমানী বেগমের আছে এক গোপন আয়না। বইমেলার বেস্টসেলার লেখকের আঙুল ফুঁড়ে জেগে উঠছে যে বাস্তবতা, জাদুকেও অতিক্রম করে যাচ্ছে তা।
এ শহরের পেটমোটা কুয়োয় জলহীন আটকে পড়া প্রতিদিনের মানুষের মতনই তারা- খুঁজে পেলে গল্প, নইলে সব ঝাপসা। আর এদিকে গ্রিনরোডের গলি ছেড়ে, এগলি-ওগলি তারপর ঢাকা শহরজুড়ে টুকরো টুকরো ছড়িয়ে যাবে একদিন মনিকার মসলার কৌটোগুলো। এ শহরের কালো আকাশের গায়ে সে রং আর ঘ্রাণ লেপটে আছে। দেখা যায়, না?
বইয়ের তথ্য
| নাম | মসলার কৌটা |
|---|---|
| ইংরেজি নাম | Moslar Kouta |
| লেখক | কিযী তাহনিন |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | গল্প |
| আইএসবিএন | 9789842200137 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842200137 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
