বাংলা কবিতা

আমার কবিতা আমার স্বপ্ন- ৫

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳230

৳ 25510% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 25

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বর্তমান সময়ে সাহিত্যাঙ্গণে অনলাইন সাহিত্যচর্চা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাতে দেশ বিদেশের কবিগণ এক ছাতার তলে এসে তাদের ভাব বিনিময় করতে পারছেন এবং নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক উন্নয়ন করতে পারছেন। সকল কবি, সাহিত্যিকের মনেই সুপ্ত বাসনা থাকে তার সৃজনশীল সাহিত্য কর্মটিকে ছাপার অক্ষরে দেখার। কিন্তু নানা প্রতিকূলতার কারণে অনেকের পক্ষেই তা সম্ভব হয়ে ওঠে না।

সেক্ষেত্রে বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠন তাদের গ্রুপের কবিদের নিয়ে প্রায় প্রতি বছরই একুশের বইমেলা কিংবা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করায় উদ্যোগী হয়। আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য গ্রুপও কবিদের এমন অপূর্ণ মনোবাসনাকে পূর্ণতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও গ্রুপের কবিদের নিয়ে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করছি এমন উদ্যোগের কারণে কবিদের সৃজনশীলতা আরো বিকশিত হবে। এমন একটি সুন্দর উদ্যোগ বাংলা সাহিত্যে মননশীল সাহিত্যচর্চায় ভূমিকা রাখবে নিশ্চয়।

কাব্যগ্রন্থটিতে গ্রুপে সেরা নির্বাচিত হওয়া কবিতার পাশাপাশি দেশের প্রথিতযশা কয়েকজন কবির কবিতাও স্থান পেয়েছে। আর তাতেই কাব্যগ্রন্থটি অনন্য মাত্রা অর্জন করেছে। কাব্যগ্রন্থটি আশা করি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পাবে। আমরা পাঠকদের হাতে একটি নির্ভুল বই তুলে দিতে আপ্রাণ চেষ্টা করেছি। তবুও আমরা ভুলের ঊর্ধ্বে নই। ধন্যবাদ জানাচ্ছি এই যৌথ কাব্যগ্রন্থখানি প্রকাশের পিছনে যারা নিঃস্বার্থ, নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমার কবিতা আমার স্বপ্ন- ৫
ইংরেজি নাম Amar Kobita Amar Shapno-5
লেখক হুসাইন মেরাজ
প্রকাশনী ইচ্ছাশক্তি প্রকাশনী
বিষয় বাংলা কবিতা
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
হু

লেখক সম্পর্কে

হুসাইন মেরাজ

বাংলা কবিতা বিষয়ক লেখক · প্রকাশক: ইচ্ছাশক্তি প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 230

৳ 25510% ছাড়