ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
জালালউদ্দিন রুমি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পামীর মালভূমির নীরব পাহাড়। এই পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে ভাখশ নামের এক নদী। নদীর কলতানধ্বনি আর পাহাড়ের ভাঁজে ভাঁজে শোঁশোঁ শব্দ এখানকার গ্রামকে জাগিয়ে রাখে। এর মাঝেই জন্ম নিয়েছে এক শিশু—জালাল উদ্দিন। কিন্তু তাঁর জীবন আর দশটি শিশুর মতো শান্ত নদীর ধারায় বয়ে যায়নি। অজানার পথে পিতা-মাতার হাত ধরে ছেলেবেলাতেই শুরু হয় তার দীর্ঘ এক যাযাবর যাত্রা। উজবেকিস্তান থেকে সিরিয়া, মক্কা হয়ে ইরান শেষে এসে থিতু হন আনাতোলিয়ার কোনিয়ায়।
পিতৃ-মাতৃহারা হয়ে জীবন ও জীবিকার তাগিদে তিনি দাঁড়ান ধর্মশাস্ত্রের কঠিন প্রাচীরের এক পাশে। ধরা দেন এক কঠোর বিদ্বান হিসেবে। কিন্তু সময়ের স্রোত কখনো থেমে থাকে না জীবনও তার মতোই অবিরাম বয়ে চলে। শিশু ও কিশোরকাল পেরিয়ে, আটত্রিশ বছরের এক নিঃসঙ্গ অধ্যায় শেষে, হঠাৎই ইরানের তাবরিজ থেকে আসা এক ভ্রাম্যমাণ দরবেশ তার অন্তরকে সূর্যের মতো আলোড়িত করে। এই দরবেশের নাম শামস-ই তাবরিজ তাবরিজের সূর্য। এই সূর্যের সান্নিধ্যে ধীরে ধীরে বিদ্বান জালাল উদ্দিন ভেঙে পড়েন, আবার নতুন করে গড়ে ওঠেন। এভাবেই ধর্মতত্ত্বের শুষ্কতা থেকে উঠে আসে প্রেম ও আধ্যাত্মিকতার স্রোত। সেই স্রোত থেকে শূন্যে ভেসে ওঠে এক নতুন মানুষ সুফি মাওলানা জালাল উদ্দিন রুমি।
বইয়ের তথ্য
| নাম | জালালউদ্দিন রুমি |
|---|---|
| ইংরেজি নাম | Jalaluddin Rumi |
| লেখক | সুনান খান |
| প্রকাশনী | গ্রন্থিক প্রকাশন |
| বিষয় | ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব,বয়স যখন ১২-১৭ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!