অনুবাদ উপন্যাস

তোমায় আমি দেখেছিলাম বলে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কোনো এক কুয়াশার দুপুরে বৈশাখী দেখতে পায়, শূন্য বাতাসে ভেসে থাকা ঝিরঝিরে শিশিরকণা; তার জীবনের প্রতিচ্ছবি। জীবন ফুরোবার নয়, জীবন চিরন্তনও নয়। অগোছালো বেঁচে থাকার পরও জীবন নিয়ত বাঁক খোঁজে নতুন কোনো দূরবর্তী কিংবা নিকটবর্তী কিনারা। মাহমুদা বেগমের মুগ্ধ দৃষ্টিতে ঝুলে থাকা হলদে জোছনা- তুই যদি নারী হইতি...! একদিন ঠিকই হব। নারী হব। কবে? মরণের সাথে দেখা হবে যবে।

জেলগেটে দাঁড়িয়ে পরিচিত মুখ খুঁজে না পেয়ে পিচঢালা খড়খড়ে রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে যুবায়ের। বিভ্রান্তি তার পিছু ছাড়ে না। স্ত্রী সামিয়ার প্রতি তার ক্ষোভও নেই, সন্তুষ্টিও নেই। ঘোর লাগা অভিমান যেটুকু, সব বৈশাখীর দিকে ধাবমান। খুব কি জরুরি ছিল তার জামিন? জামিনের জন্য তার কোনো তাড়া ছিল না। সামিয়ার অহেতুক প্রতিহিংসার শিকার যুবায়ের নিখোঁজ হতে চায় লোকচক্ষুর অন্তরালে। মাহমুদা বেগম ছেলে রাকিবের জন্য বানানো কেকের অর্ধেকটা থেকে এক টুকরো যুবায়েরের মুখে তুলে দিয়ে বললেন, বৈশাখী যে তোমারে জামিন করাইছে, তা যেন কেউ না জানে। বাকি কথাটুকু বুকে চেপে রেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। সামিয়ার সাথে তাঁর ছেলে রাকিবের যতটুকু যোগাযোগ ছিল, ততটুকু তো কখনো বৈশাখীর সাথে যুবায়েরের ছিল না।

তাহলে কেন এ হাজতবাস যুবায়েরের? এদিক-ওদিক অনেক খুঁজেও বৈশাখীর দেখা মিলল না। দেখা হওয়ার চেয়ে না হওয়ার বিষাদ কি আরও বেশি মধুর! দোকানের আবডালে বৈশাখীর কৌতূহলী চোখ। থাক। এ জীবনে আর দেখা না হোক।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তোমায় আমি দেখেছিলাম বলে
ইংরেজি নাম Tomay Ami Dekhechhilam Bole
লেখক সাগরিকা নাসরিন
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় অনুবাদ উপন্যাস
আইএসবিএন 9789842952128
পৃষ্ঠা সংখ্যা ৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
সাগরিকা নাসরিন

লেখক সম্পর্কে

সাগরিকা নাসরিন

সাগরিকা নাসরিন বাগেরহাট জেলার মানুষ। বাবা মীর মোহাম্মদ মুজিবর রহমান মা সাহিদা রহমান সাহিত্যে অফুরান অনুরাগ সেই ছেলেবেলার। যার প্রথম পরিস্ফুটন ' ছুঁয়ে দাও বসন্ত হাত' উপন্যাস (১৯৯৫)।আবৃত্তির আঙিনায় প্রথম পরিবেশনা ' স্বপ্ন ভাঙ্গা ভোর '। রোকেয়া হলে (ঢা.বি.)'র পরিচিত মুখ সাগরিকা 'রোকেয়া নাটক'র প্রতিষ্ঠাতা সভাপতি এবং 'ডাকসু সাংস্কৃতিক দল'র নাটক বিভাগের একজন সক্রিয় সদস্য ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240