নো আদার চয়েস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিশ্বজিৎ চৌধুরী জানেন গল্পটা কীভাবে বলতে হয়, কখন কীভাবে মোড় ঘুরিয়ে দিতে হয় আর পাঠককে কোন ভাবের ঘোরে ফেলে কোন চরিত্রকে দিয়ে কোন কাজটা কখন করিয়ে নিতে হয়। চরিত্রের ভাব ও ভাষাভঙ্গি, চালচলন সবকিছুতে গল্প চারিয়ে দেওয়ার কৌশলটা তাঁর করায়ত্ত। সত্যিকারের সাপ হয়ে ছোবল দিতে সক্ষম এই গল্প।
আবার সর্পভ্রমে রজ্জুতে প্রাণসংশয়ও ঘটাতে পারে। তাঁর গল্পের চরিত্রগুলো আমাদের খুব চেনাজানাও মনে হবে। তবে গল্পের বাঁকে বাঁকে নতুন করে পরিচয় ঘটবে তাদের সঙ্গে। এই যেমন মধুবন্তী বা শ্রাবন্তীকে আমাদের খুবই চেনা মনে হয়। কিন্তু তার তির্যক ব্যঙ্গোক্তি আর হাসি যেন নারীর আয়না তুলে ধরে পুরুষের সামনে।
প্রেম, যৌনতা আর সাংসারিক অভ্যাসে জীর্ণ সম্পর্কের ভেতরেও এভাবে অনেক গল্প আবিষ্কার করেন বিশ্বজিৎ। পড়তে পড়তে একটা বিস্ময়বোধের জাগরণ ঘটে পাঠকের মধ্যে।
বইয়ের তথ্য
| নাম | নো আদার চয়েস |
|---|---|
| ইংরেজি নাম | No Other Choice |
| লেখক | বিশ্বজিৎ চৌধুরী |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | গল্প |
| আইএসবিএন | 9789842952210 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 136 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842952210 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
