বিলিয়ন ডলার স্পাই
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
১৯৭৮ সালের ১৬ ফেব্রুয়ারির সন্ধ্যা। রাশিয়ার মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় সিআইএ-এর মস্কো স্টেশন চিফ তার গাড়ির জানালায় একটি ঠকঠক শব্দ শুনে গাড়ি থামালেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি তার কাছে একটি খাম এগিয়ে দিলেন। খামটি খুলতেই বেরিয়ে এল অত্যন্ত সংবেদনশীল কিছু গোপন নথিপত্র (Secret Documents)। নথির তথ্যগুলো দেখে স্টেশন চিফের চক্ষু চড়কগাছ হয়ে গেল।
কারণ, এতে সোভিয়েত ইউনিয়নের সামরিক গবেষণা ও তাদের প্রযুক্তিগত এমন সব গোপন বিবরণ ছিল, যা তখনো যুক্তরাষ্ট্রের কাছে সম্পূর্ণ অজানা। সেই ব্যক্তিটি ছিলেন একজন রুশ প্রকৌশলী, যার নাম অ্যাডলফ টলকাচেভ। পরবর্তী বছরগুলোতে তিনি সোভিয়েতের সামরিক গবেষণার গোপন দুনিয়া সিআইএ-এর কাছে পুরোপুরি উন্মোচন করে দেন।
ইতিহাসের এক মূল্যবান গুপ্তচর:
টলকাচেভ তার বিশেষ প্রবেশাধিকার কাজে লাগিয়ে বিমান ও রাডার প্রযুক্তির সর্বাধুনিক উন্নয়ন সম্পর্কিত হাজার হাজার পৃষ্ঠার তথ্য পাচার করেছিলেন। দীর্ঘ চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের (Cold War) সময়ে তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের জন্য কাজ করা সবচেয়ে মূল্যবান ও কার্যকরী গুপ্তচরদের একজন। তাঁর দেওয়া তথ্য যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত অগ্রগতির দৌড়ে অনেক ধাপ এগিয়ে দিয়েছিল। পুলিৎজার পুরস্কারজয়ী ইতিহাসগ্রন্থ 'The Dead Hand'-এর লেখক ডেভিড ই. হফম্যানের এই বইটি উত্তেজনায় ভরপুর। এটি কেবল ইতিহাসের একটি দলিল নয়, বরং এক অনন্য রোমাঞ্চকর রচনা যা পাঠকের মনে শেষ মুহূর্ত পর্যন্ত শিহরণ জাগিয়ে রাখবে।
বইয়ের তথ্য
| নাম | বিলিয়ন ডলার স্পাই |
|---|---|
| ইংরেজি নাম | Billion Dollar Spy |
| লেখক | ডেভিড ই. হফম্যান |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | আন্তর্জাতিক ও বিশ্ব রাজনীতি |
| পৃষ্ঠা সংখ্যা | ৪০০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 400 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!