অনুবাদ উপন্যাস

দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পত্রিকায় বিজ্ঞাপন দেখে অনেকটা কৌতূহলী হয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডনের পুস্তকবিক্রেতা প্রতিষ্ঠান ‘মার্কস অ্যান্ড কো. তে দুষ্প্রাপ্য সেকেন্ডহ্যান্ড বই চেয়ে চিঠি লিখেন হেলেন হ্যানফ; যা ছিল এক অবিস্মরণীয় সম্পর্কের সূচনা মাত্র। প্রথমদিকে প্রতিষ্ঠানের কর্মচারী ফ্র্যাঙ্ক ডোয়েলের সাথে লেখিকা বই বেচা-কেনা সংক্রান্ত চিঠি আদান-প্রদান করলেও পরবর্তীতে বাকি কর্মীদের সাথেও লেখিকার চিঠি আদান-প্রদান শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল্যান্ড যখন প্রচণ্ড খাদ্যসংকটে ভুগছে তখন মার্কস অ্যান্ড কো.-এর কর্মীদের খাদ্য পাঠিয়ে পাশে দাড়ান হেলেন হ্যানফ।

এভাবেই প্রতিষ্ঠানের কর্মী থেকে তাদের পরিবারের সদস্যদের মন অব্দি পৌঁছে যান লেখিকা। দীর্ঘ কুড়ি বছরে দুপক্ষের ভিতরে অসংখ্য চিঠি আর উপহার দেওয়া-নেওয়া হয়। সেই সাথে চলে হেলেনের লন্ডনযাত্রার তোড়জোড়। কিন্তু ফ্র্যাঙ্ক ডোয়েলের আকস্মিক মৃত্যু, আর্থিক টানাপোড়েন মিলিয়ে হেলেন যতদিনে লন্ডনে পৌঁছালেন, ততদিনে তার প্রিয় বইয়ের দোকানটাই আর নেই। তবুও তার স্বপ্নের লন্ডন উপভোগ করতে কোনো কমতি রাখেননি লেখিকা হেলেন হ্যানফ।

তার লন্ডনভ্রমণের সুখস্মৃতি নিয়ে লিখেছেন দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট। প্রাচীন লন্ডনের সৌন্দর্য ছাপিয়ে এই বইতে উঠে এসেছে লন্ডনবাসীর অমায়িক আতিথেয়তা। ভ্রমণ অভিজ্ঞতার আলোকে পুরোনো বন্ধুদের পাশাপাশি হেলেন হ্যানফের জীবনে নতুন কজন বন্ধুত্বের আগমনও বইটিতে প্রাণের সঞ্চার ঘটায়। আর তাই, বিশ বছরের পুরোনো পত্রমিতাদের সাথে হেলেন হ্যানফের স্বপ্নের শহর লন্ডন ঘুরে আসতে পারেন আপনিও।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য ডাচেস অফ ব্লুমসবারি স্ট্রিট
ইংরেজি নাম The Daches of Bloomsbury Street
লেখক হেলেন হ্যানফ
প্রকাশনী ইউনিটি পাবলিকেশন
বিষয় অনুবাদ উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
হে

লেখক সম্পর্কে

হেলেন হ্যানফ

অনুবাদ উপন্যাস বিষয়ক লেখক · প্রকাশক: ইউনিটি পাবলিকেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়