এসএসসি টেস্ট পেপারস

পাঞ্জেরী বাংলা প্রথম পত্র স্পেশাল সাপ্লিমেন্ট ++ (এসএসসি ২০২৭)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳470

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইটির বৈশিষ্ট্য:

অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি

২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রদত্ত সিলেবাসের আলোকে প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর সাজানো হয়েছে। অধ্যায়ের শুরুতেই দেওয়া হয়েছে বোর্ডভিত্তিক রচনামূলক ও নম্বরভিত্তিক বোর্ড প্রশ্নের বিশ্লেষণ। বহুনির্বাচনি প্রশ্নোত্তরগুলো বিষয়বস্তুর ধারাক্রমে এবং সৃজনশীল রচনামূলক

প্রশ্নোত্তরগুলো পাঠ্যসূচির শিখনফলের শিরোনামে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।

বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর

২০২৬ সালসহ বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি এবং রচনামূলক প্রশ্নোত্তরগুলো অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ প্রশ্নোত্তরগুলোর অনুশীলন তোমাকে বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে ধারণা দেবে।

নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

বিগত বিভিন্ন সালের শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি এবং রচনামূলক প্রশ্নপত্র বিশ্লেষণ করে বাছাইকৃত প্রশ্নগুলোর উত্তর অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমার অধ্যায়ভিত্তিক প্রস্তুতিকে শানিত করবে।

শিখনফলভিত্তিক অনন্য প্রশ্ন ও উত্তর

বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ শিখনফলের ওপর অনন্য প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাকে সিলেবাসভুক্ত বিষয়বস্তুর ওপর যেকোনো প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে।

অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট

অধ্যায়ের প্রস্তুতি কতটা সম্পন্ন হলো তা যাচাই করতে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট দাও। এখানে রয়েছে অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও শিখনফলভিত্তিক মডেল প্রশ্নপত্র। ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজে নিজেই উত্তর যাচাই করতে দেখে নাও ‘উত্তর নির্দেশনা’।

সুপার সাজেশন: পরীক্ষা ২০২৭

সাজেশনটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। রেটিংভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সাজেশন, সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন এবং নিশ্চিত নম্বরের (জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর) সাজেশন এ ধারাক্রমে

সুপার সাজেশন’ অংশটি তৈরি করা হয়েছে।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র

চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দিতে এখানে দেওয়া হয়েছে সর্বশেষ অনুষ্ঠিত ২০২৬ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। এছাড়া বিগত বিভিন্ন সালের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ডাউনলোডের জন্য ইন্টারনেট লিংক অ্যাড্রেস দেওয়া হয়েছে বইটিতে।

এক্সক্লুসিভ মডেল টেস্ট

২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য বইয়ের বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে ‘এক্সক্লুসিভ মডেল টেস্ট’ দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তুমি বহুনির্বাচনির জন্য

বইয়ের শেষে প্রদত্ত ব্যাখ্যাসহ উত্তরমালা এবং সৃজনশীল রচনামূলকের জন্য উত্তর নির্দেশনা অনুযায়ী অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতির অংশ থেকে উত্তর মিলিয়ে নেবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পাঞ্জেরী বাংলা প্রথম পত্র স্পেশাল সাপ্লিমেন্ট ++ (এসএসসি ২০২৭)
ইংরেজি নাম Panjeri Bangla Prothom Potro Special Supplement ++ (SSC 2027)
লেখক পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় এসএসসি টেস্ট পেপারস
আইএসবিএন 2605010710030
পৃষ্ঠা সংখ্যা ৭৬৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৬
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ

সম্পাদনা সম্পর্কে

পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ

এসএসসি টেস্ট পেপারস বিষয়ক সম্পাদনা · প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 470