আরবী ভাষা শিক্ষা

المُوَطَّأ في العربيةِ الوَظِيفِيَّة আল-মুওয়াত্তা ফিল আরাবিয়্যাতিল ওয়াযিফিয়্যাহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 40040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শোকর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে المُوَطَّأ في العربيةِ الوَظِيفِيَّة কিতাবটি। العربية الوظيفية অর্থ. ব্যবহারিক আরবি। অসংখ্য মানুষ বা সকল মানুষ যে সমস্ত কাজ তাদের প্রাত্যহিক জীবনে করে থাকে, সেগুলো প্রকাশ করার জন্য যে ভাষা

ব্যবহার করা হয়, তাকে ‘ব্যবহারিক ভাষা’ বলে। তো নির্দ্বিধায় বলা যায়, আরবি ভাষার বিদগ্ধ উস্তাদবৃন্দ নেড়েচেড়ে দেখার পর কিতাবটিকে বর্তমান সময়ের ব্যবহারিক আরবিভাষা শেখার অন্যতম উৎস সাব্যস্ত করবেন। لِمَاذا لابد لطُلَّاب العلوم النبوِيَّة -تلامِذةً ومعلِّمين- أن يتعلموا العربية الوظيفية أيضا؟

শিরোনামে কিতাবটির শুরুতে ২৪ পৃষ্ঠার দীর্ঘ একটি ভূমিকা রয়েছে। তাতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে যে, ছাত্র-উস্তাদ নির্বিশেষে নববি উলুমের সকল তালিবে ইলমের জন্য কিতাব-সুন্নাহের আরবি ভাষার পাশাপাশি ব্যবহারিক আরবি ভাষাও শেখা কেনো জরুরি?

বস্তুত আরবি ভাষার সঙ্গে আমাদের অনারবিদের সম্পর্কের মৌলিক কারণ হলো, তা কিতাব-সুন্নাহের ভাষা। উপরন্তু কিতাব-সুন্নাহ থেকে উৎসারিত ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উৎসগ্রন্থসমূহের ভাষা।المُوَطَّأ কিতাবটির মুসান্নিফ ফযিলাতুল উস্তাদ মাওলানা সফিউল্লাহ ফুআদ (আফাল্লাহু আনহু) আল্লাহর তাওফিকে ১৩টিরও অধিক কিতাবে সেই আরবি ভাষার খেদমত করেছেন, যা কিতাব-সুন্নাহ ও সংশ্লিষ্ট উৎসসমূহ থেকে উপকৃত হওয়ার যোগ্যতা সৃষ্টির জামিন ও জিম্মাদার।

অপরদিকে আরবি ভাষা বর্তমানের ২৫টি আরব রাষ্ট্রের ৪০ কোটিরও অধিক মানুষের প্রাত্যহিক জীবনের ভাষা। অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন কারণে ব্যবহারিক আরবি ভাষা বর্তমান আধুনিক যুগে আনারব বিশ্বেও যথেষ্ট বিস্তৃতি লাভ করেছে। তাই নববি ইলমের তালিবে ইলমগণ যেভাবে কিতাব-সুন্নাহের ভাষা শিখেছেন ও শিখছেন, তেমনিভাবে ব্যবহারিক আরবি ভাষা শেখাও তাদের জন্য জরুরি। যদি তাঁরা নিজেদেরকে সমগ্র পৃথিবীর উদ্দেশে প্রেরিত শেষনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি মনে করেন, তাহলে ব্যবহারিক আরবি ভাষার ‘শ্রবণ-কথন-পঠন ও লিখন’ দক্ষতা অর্জন থেকে অমুখাপেক্ষী থাকার কোনো সুযোগ নেই।

উল্লিখিত প্রয়োজন পূরণার্থে বিগত ১৪৩৯-৪০ ও ১৪৪০-৪১ দুই শিক্ষাবর্ষে ‘মাহাদে’ উস্তাদে মুহতারাম যে যেসকল পাঠ প্রদান করেছেন, المُوَطَّأُ في العربية الوظيفية কিতাবটি মূলত তার হুবহু নমুনা। অনুশীলনের ক্ষেত্রে লেখক তাতে দুটি দিকের প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন—

১. তালিবে ইলমদের মধ্যে যেন আরবি কিতাব পড়া ও বোঝার যোগ্যতা সৃষ্টি হয়, যাকে আমরা সাধারণত ‘কিতাবি ইস্তিদাদ’ বলে থাকি।

২. মনের ভাব গ্রহণযোগ্য আরবি ভাষায় মৌখিক ও লিখিতভাবে প্রকাশ করার পর্যাপ্ত অনুশীলন যেন তাদের হয়ে যায়।

কিতাবটি ৫টি ওয়াহদায় বিন্যস্ত। প্রথম ৩ ওয়াহদায় ৮টি করে জালসা রয়েছে। চতুর্থ ও পঞ্চম ওয়াহদায় রয়েছে ১০ টি করে জালসা। এভাবে কিতাবের মোট জালসা সংখ্যা ৪৪টি। প্রত্যেক ওয়াহদা সমাপ্ত হওয়ার পর ঐ ওয়াহদার জালসাগুলোর প্রয়োজনীয় শব্দার্থ দেওয়া হয়েছে।

আল্লাহ করুন, কিতাবটির উসিলায় আমাদের মাদরাসাগুলোর সংশ্লিষ্ট শূন্যতা পূরণ হোক। কিতাব-সুন্নাহ ও বিভিন্ন যুগের আরবি ভাষা, ছাত্র-উস্তাদ নির্বিশেষে উলুমে ইসলামিয়ার সকল তালিবে ইলমের যথাযথ শেখা সম্পন্ন হোক। পাশাপাশি আধুনিক বিশ্বে ব্যাপকার্থে দীনের দাওয়াতের কাজ করার যোগ্য হওয়ার জন্য বর্তমান সময়ের ব্যবহারিক আরবি ভাষাজ্ঞানও তাঁদের অর্জন হোক। এ উদ্দেশ্যেই المُوَطَّأ কিতাবটির রচনা। গ্রন্থটি শুরু করার পূর্বে সর্বপ্রথম ভূমিকাটির পাঠ সমাপ্ত করা উত্তম হবে ইনশাআল্লহ।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এ নেয়ামতের উপযুক্ত মূল্যায়ন করার তাওফিক দান করুন এবং কিতাবটিকে আমাদের মাদরাসাগুলোর সংশ্লিষ্ট শূন্যতা পূরণের উসিলা বানান। উপরন্তু লেখকের সকল কর্মকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং লেখককে দুনিয়া-আখেরাতের সকল বিপদ ও পেরেশানি থেকে মুক্ত রাখুন। আমিন!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম المُوَطَّأ في العربيةِ الوَظِيفِيَّة আল-মুওয়াত্তা ফিল আরাবিয়্যাতিল ওয়াযিফিয়্যাহ
ইংরেজি নাম Al-Muwatta Fil-Arabiyyatil Wazifiyyah
লেখক মাওলানা সফিউল্লাহ ফুআদ
প্রকাশনী মাকতাবাতুত তাকওয়া
বিষয় আরবী ভাষা শিক্ষা
পৃষ্ঠা সংখ্যা ৫৩৪
ভাষা আরবি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
মাওলানা সফিউল্লাহ ফুআদ

লেখক সম্পর্কে

মাওলানা সফিউল্লাহ ফুআদ

বাংলাদেশে আরবিভাষার প্রাণপুরুষ তিনি। রচনা করেছেন অসাধারণ কিছু গ্রন্থ। জন্ম কুমিল্লার চান্দিনা থানাধীন বসন্তপুর গ্রামের পূর্ব ভূঁইয়াপাড়ায়। ১৯৭২ ঈসায়ির ১৮ মার্চ। পড়ালেখার হাতে খড়ি পিতা আবদুল কাদির ও মাতা রাবেয়া খাতুনের কাছে। দাওরায়ে হাদিস সমাপ্ত করেন প্রথমে ১৪১৫-১৬ হিজরি শিক্ষাবর্ষে বারিধারা মাদরাসায়; ১৪১৭-১৮ শিক্ষাবর্ষে দেওবন্দে গ্রহণ করেছেন ‘আরবি সাহিত্যে’র উচ্চতর পাঠ। তিনি মাওলানা আবদুল মতিন বিন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 40040% ছাড়