হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর অমর কীর্তি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর বিপুল খেদমত স্বত্ত্বেও নানারকম কথাবার্তা নানা সময় ছড়ানো হয়ে থাকে। সুনির্দিষ্ট করে এই ব্যাপারে উল্লেখযোগ্য কিতাব বাজারে ছিল না। আলহামদুলিল্লাহ, মুহাক্কিক আলেমে দ্বীন মাওলানা মুহসিনুদ্দীন খান এ ব্যাপারে অসাধারণ এক কিতাব রচনা
করেছেন। সালাফে সালিহীন ইমাম আবু হানীফা রহ. সম্পর্কে কী বলেন, তাঁর সম্পর্কে যে সকল অভিযোগ করা হয় তার বাস্তবতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা বিস্তারিতভাবে উঠে এসেছে। আগ্রহী পাঠকদের জন্য এটি হবে এক অনন্য উপহার। উস্তাযুল আসাতিযা মাওলানা আব্দুল মতীন
হাফিযাহুল্লাহ বইটি সম্পর্কে ভূমিকাতে প্রশংসা করেছেন, মূল্যবান ভূমিকা ও দুআ দিয়েছেন। গ্রন্থটির বৈশিষ্ট্য ও মৌলিক আলোচ্য বিষয়• সাহাবায়ে কেরামের স্মৃতিধন্য, ঐতিহ্যে মহীয়ান কুফানগরীর গোড়াপত্তন, সংক্ষিপ্ত ইতিহাস ও ইলমী অবস্থান নিয়ে মনোজ্ঞ ও তথ্যবহুল আলোচনা।
ইমাম আবু হানীফা রহ. সংকলিত সর্বপ্রথম পূর্ণাঙ্গরূপে অনুচ্ছেদভিত্তিক হাদীসগ্রন্থ ‘কিতাবুল আছার’ বিষয়ে সুস্পষ্ট ও স্বচ্ছ ধারণা।• হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ.-এর অত্যুচ্চ মাকাম ও অবস্থান নিয়ে জগৎ আলো করা বরেণ্য ইমামদের প্রাজ্ঞচিত মন্তব্য।• ইমাম আবু হানীফা রহ.
ও তাঁর উচ্চ মর্যাদাপূর্ণ সুনাইয়্যাত হাদীস।• ইমাম আবু হানীফা রহ.-এর মুসনাদ সংক্রান্ত সারগর্ভ আলোচনা।• অতি মূল্যবান টীকা-টিপ্পনী ও পরিশিষ্ট সংযোজন।• হাদীস গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে ইমাম আযমের সতর্কতামূলক শর্ত ও নীতিমালা।• হাদীসশাস্ত্রে ইমাম আযমের স্বর্ণমণ্ডিত
অবদান কিতাবুল আছার-এর ওপর উত্থাপিত অভিযোগের দালীলিক খণ্ডন।• কিতাবুল আছার-এর মূল সংকলক এবং এ কিতাবের সংকলন-পদ্ধতি।• কিতাবুল আছার-এর কিছু মৌলিক বৈশিষ্ট্য : একটি পর্যালোচনা।
ইমাম মুহাম্মদ রহ.-এর রিওয়ায়েতকৃত কিতাবুল আছারে ইমাম আবু হানীফা রহ.-এর উস্তাযবৃন্দ : একটি সমীক্ষা।• বিদগ্ধ হাদীসবিশারদ আল্লামা মুহাম্মাদ আবদুর রশীদ নুমানী রহ.-এর সংক্ষিপ্ত জীবনালেখ্য সংযোজন।আলহামদুলিল্লাহ! বইটি ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নজর
কাড়তে সক্ষম হয়েছে। হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ.-এর অবস্থান সম্পর্কে বিস্তারিত ও প্রামাণিক জ্ঞান অর্জন করতে বইটি সংগ্রহে রাখা যেতে পারে।
বইয়ের তথ্য
| নাম | হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর অমর কীর্তি |
|---|---|
| ইংরেজি নাম | Hadith Shastre Imam Abu Hanifa Roh Er Omor Kirti |
| লেখক | মাওলানা মুহসিনুদ্দীন খান |
| প্রকাশনী | দারুল ফিকর |
| বিষয় | আত্মজীবনী,ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব,ঐতিহাসিক ব্যক্তিত্ব |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৩২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!