ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২২টি পাতা পড়ে দেখুন
ফাযায়েলে তাওবা ও ইস্তিগফার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বর্তমানে নেক আমলের প্রতি চরম উদাসীনতা এবং গুনাহের প্রতি আগ্রহ খুব পরিলক্ষিত হচ্ছে। তাকওয়া পরহেযগারীর প্রতি মনোযোগ একেবারেই নেই। যাদেরকে দ্বীনদার মনে করা হয় তারাও বিভিন্ন গুনাহে লিপ্ত। প্রত্যেকে নিজের ইচ্ছেমতো খণ্ডিত দ্বীন পালন করে চলছে। যে যতটুকু দ্বীন পালন করছে, সেটাকেই যথেষ্ট মনে করছে। আর দ্বীনের অন্যান্য ক্ষেত্রে শরীআত-বিরোধী যে কার্যকলাপ হচ্ছে, তা থেকে বেঁচে থাকার কোনো চেষ্টাই নেই। লাখো মানুষ এমন আছেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন বটে, কিন্তু আপাদমস্তক বিভিন্ন গুনাহে নিমজ্জিত। পাপাচারে তারা এত অগ্রসর যে, গুনাহ বর্জন করা এবং তাওবা ও ইস্তিগফারে মনোনিবেশ করার চিন্তাও কখনো করে না।
বরং তাদের অনেকে এমন আছেন, যারা মনে করেন, এত গুনাহ করেছি, এখন কি আর তাওবা কবুল হবে? এই বিষয়গুলো সামনে রেখে ইচ্ছে হলো, তাওবার হাকীকত ও প্রয়োজনীয়তা এবং ইস্তিগফারের দ্বীনী ও দুনিয়াবি উপকার বিষয়ে একটি পুস্তিকা রচনা করি। যাতে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার গুরুত্বারোপের পাশাপাশি আল্লাহ তাআলার অপার দয়ার আলোচনাও থাকবে। সেইসাথে এটাও উপস্থাপন করা হবে যে, কোনো ব্যক্তি যেমনই গুনাহগার হোক না কেন তার গুনাহ যত বেশিই হোক না কেন, তার জন্য তাওবার দরজা খোলা আছে। যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে এই দরজা খোলা থাকবে। কোনো বান্দা যেন আল্লাহ তা'আলার রহমত থেকে নিরাশ না হয়। সবসময় যেন আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে পারে।
বইয়ের তথ্য
| নাম | ফাযায়েলে তাওবা ও ইস্তিগফার |
|---|---|
| ইংরেজি নাম | Fajayele Tawba o Istigfar |
| লেখক | আশিকে ইলাহী বুলন্দশহরী (রহ.), মুফতী মুহাম্মাদ ওমর ফারুক |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | হালাল-হারাম, কবিরা গুনাহ, তওবা ও ফেৎনা |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!