ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬০টি পাতা পড়ে দেখুন

আমল, আমলের ফযীলত ও সহায়িকা এবং ওজীফা

ওযীফাতুল মুমিন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳358

৳ 65045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 292

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মাওলানা আবরারুয যামান ইবনে হযরত পাহাড়পুরী রহ. এর কিতাব 'ওযীফাতুল মুমিন' দেখে খুশি হলাম। এ কিতাব পাঠ করার দ্বারা সমাজে প্রচলিত ওযীফা সংক্রান্ত কিছু ভুল ধারণার সংশোধন হতে থাকবে ইনশাআল্লাহু তাআলা। যেমন,

এক: ওযীফাকে শুধু নফলের মাঝে সীমাবদ্ধ করে দেওয়া।

অথচ সবচে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ওযীফা তো হল ফরয আমলগুলো আদায় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বীনের সকল শাখায় যেসব ফরয আমল বান্দার ওপর আরোপ করা হয়েছে, সময়মতো সেগুলো পালন করা, এ হল ফরয ওযীফা। যা গুরুত্বের সাথে পালন করা সবার ওপর ফরয।

দুই: ওযীফাকে দুআ ও যিকিরের মাঝে সীমাবদ্ধ করে দেওয়া।

অথচ সকাল-সন্ধ্যার মাসনূন ও দুআ যিকিরের মতো সকাল সন্ধ্যার নফল নামাযও ওযীফার অন্তর্ভুক্ত। ইশরাক, চাশত, আওয়াবীন, তাহাজ্জুদ মুমিনের ওযীফার অন্তর্ভুক্ত। একইভাবে নফল রোযাও ওযীফার অন্তর্ভুক্ত। যেমন সোমবার, বৃহস্পতিবারের রোযা, আইয়ামে বীয, আশূরা ও আরাফার

দিনের রোযাসহ আরও কিছু নফল রোযাও নফল ওযীফার অন্তর্ভুক্ত।

তিন: গায়রে মাসূর ও গায়রে মাসনূন ওযীফা ও আমলকে মাসূর ও মাসনূন ওযীফা ও আমল থেকে গুরুত্বপূর্ণ মনে করা।

এও একটি ভুল কর্মপদ্ধতি। 'ওযীফাতুল মুমিন' এর সংকলনই এ উদ্দেশ্যে হয়েছে যে, মানুষ যেন মাসূর ও মাসনূন দুআ ও আমলকে প্রাধান্য দেয়। এর নূর ও বারাকাতে তার জীবন নূরানী ও বরকতময় হয়ে যায়।

চার: ওযীফা সংক্রান্ত 'মুনকার' ও 'মাউযূ' বর্ণনা মানুষের মাঝে প্রচার করা।

পাঁচ: ওযীফার শব্দসমূহের সঠিক উচ্চারণ শেখার বিষয়ে উদাসীনতা প্রদর্শন।

কিতাবটিতে বিষয়বস্তুর উপস্থাপন এবং এর উসলূব ও আন্দায এমন হয়েছে, যেন তা از دل خيزد بر دل ريزد (আয দিল খেযাদ বার দিল রেযাদ) এর একটি উদাহরণ। হৃদয়ের গভীর থেকে নির্গত কথা হৃদয়কে স্পর্শ করে। এ কিতাবের মাধ্যমে ওযীফা আদায় করা হলে আশা করা যায়

ইনশাআল্লাহ হৃদয়ের উপস্থিতি, চিন্তাভাবনা, আল্লাহমুখিতা ও একাগ্রতার সাথে ওযীফা আদায় সম্ভব হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ওযীফাতুল মুমিন
ইংরেজি নাম Wazifatul Mumin
লেখক মাওলানা আবরারুয যামান ইবনে হযরত পাহাড়পুরী রহ.
প্রকাশনী মাকতাবাতুল আশরাফ
বিষয় আমল, আমলের ফযীলত ও সহায়িকা এবং ওজীফা
পৃষ্ঠা সংখ্যা ৩৫২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা352
ভাষাbangla
বান্ডিংhard cover
মা

সংকলন সম্পর্কে

মাওলানা আবরারুয যামান ইবনে হযরত পাহাড়পুরী রহ.

আমল, আমলের ফযীলত ও সহায়িকা এবং ওজীফা বিষয়ক সংকলন · প্রকাশক: মাকতাবাতুল আশরাফ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 358

৳ 65045% ছাড়