ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

সমাজ, সভ্যতা ও সংস্কৃতি

ইকবাল সাহিত্য : বিশ্বাসে বিপ্লবে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳289

৳ 39026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 101

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বই সম্পর্কে বিশিষ্টজনদের অভিব্যক্তি“মাওলানা আবুল হাসান আলী নদবী ‘রাওয়াইউ ইকবাল’ নামে একটি গ্রন্থ রচনা করেন। এখন তা পরিমার্জন ও সংযোজনের পর উর্দুভাষায় প্রকাশিত হয়েছে, যা প্রত্যেক ইকবালপ্রেমীর পাঠযোগ্য। এ বই থেকে স্পষ্ট

বোঝা যায় আলী মিয়াঁ ইকবালকে আরববিশ্বের সামনে কোন কোন দিক থেকে উপস্থাপন করেছেন। অনুবাদ বা ভাবানুবাদ—যাই বলা হোক না কেন—খুবই সাবলীল ও প্রাণবন্ত হয়েছে।”—মাওলানা আবদুল মজিদ দরিয়াবাদী“ইকবালের কবিতা নিয়ে লেখার

সবচেয়ে বড় হক মাওলানারই ছিল, এবং তিনি এ গ্রন্থে তা চমৎকারভাবে আদায় করেছেন। তিনি ইকবালের গুরুত্বপূর্ণ কবিতা ও বিক্ষিপ্ত শ্লোকসমূহ থেকে ইসলামের মৌলিক শিক্ষা, তার আত্মা, মুসলিম উম্মাহর তাজদীদ ও সংস্কার, পাশ্চাত্য সভ্যতা ও তার

জ্ঞানবিজ্ঞান বিষয়ে ইকবালের চিন্তাধারার সারকথা উপস্থাপন করেছেন, যার মাধ্যমে ইকবালের চিন্তার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে।—মাওলানা শাহ মঈনুদ্দীন আহমদ নদবী

“মাওলানা আলী মিয়াঁ আল্লামা ইকবালের কবিতা ও শ্লোকের নির্বাচনে অসাধারণ রুচিশীলতার পরিচয় দিয়েছেন। তিনি এই রত্নভান্ডার থেকে সবচেয়ে উজ্জ্বল মুক্তো ও হীরা বেছে নিয়েছেন।লেখক যে সূক্ষ্মতা, প্রাঞ্জলতা ও গভীর দৃষ্টিতে ইকবালের কবিতার

ব্যাখ্যা ও অনুবাদ করেছেন, তার যত প্রশংসাই করা হোক না কেন তা কম হবে। বইটি পড়তে পড়তে মনে হয়, শিবলীর কলম, গাযালীর চিন্তা আর ইবনে তাইমিয়ার উদ্দীপনা ও আন্তরিকতা যেন এই রচনায় একসাথে কাজ করছে। ইকবালের উপর অনেক

ভালো বই এসেছে, কিন্তু এই বইটি লিখেছেন সেই সংগ্রামী আলীম, যিনি ইকবালের ‘মার্দে মুমিন’-এর প্রতিচ্ছবি। এজন্যই যথার্থভাবে বলা যায় যে, নুকুশে ইকবাল-এ ইকবালের চিন্তা ও আত্মা এমনভাবে মিশে আছে, যেমন ফুলের মধ্যে সুবাস এবং তারার মধ্যে আলো।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইকবাল সাহিত্য : বিশ্বাসে বিপ্লবে
ইংরেজি নাম Iqbal Shahitto: Bishwase Biplobe
লেখক মাওলানা এনাম হাসান জুনাইদ, সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
প্রকাশনী নাশাত পাবলিকেশন
বিষয় সমাজ, সভ্যতা ও সংস্কৃতি
পৃষ্ঠা সংখ্যা ২৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

লেখক সম্পর্কে

সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

আল্লামা আবুল হাসান আলী নাদভী (রহঃ) –এর দৃষ্টন্ত এ যুগে খুজে পাওয়া যাবে না। জীবদ্দশায়ই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা । তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয় । তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্হ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনুদিত হয়েছে । পবিত্র কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 289

৳ 39026% ছাড়