পারাপার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ঢাকা শহরে ঘুঘুর ডাক শোনার কথা না। কেউ কোনদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না। তাদের পছন্দ গ্রামের শান্তি দুপুর।তারপরেও কি যে হয়েছে—আমি ঘুঘুর ডাক শুনছি। বাংলাবাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিকশা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সব কিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেলো। একেবারে কঠিন গিঁটু।হতাশ হয়ে রিকশায় বসে আছি আর ভাবছি—আধুনিক মানুষের এক জোড়া পাখা থাকলে ভাল হত।জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারত।ঠিক এই রকম হতাশা-জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম।সেই অতি পরিচিত শান্ত বিলম্বিত টানা-টানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে। মানুষের শরীরের ভেতরে যে আরেকটি শরীর আছে তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক-ওদিক তাকালাম।এমন কি হতে পারে যে কেউ খাঁচায় করে পাখি নিয়ে যাচ্ছে?ইদানীং ঢাকা শহরের লোকদের পাখি পোষা অভ্যাসে ধরেছে।নীলক্ষেতে বিরাট পাখির বাজার।চড় চড় করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঝালো রোদ ওঠে। বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘুর ডাক: ঘুঘু-ঘু... মিলছে না।
বইয়ের তথ্য
| নাম | পারাপার |
|---|---|
| ইংরেজি নাম | Parapar |
| লেখক | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789845023674 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৩ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 93 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845023674 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
