শারারাত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমাদের জীবনে কিছু ভুল আসে পাখির পালকের মতো হালকা হয়ে; কিন্তু টের পাওয়া যায় না, কখন তা বুকের ভেতর গেঁথে যায় তীক্ষ্ণ কাঁটার মতো। রাবিয়ার সেই মুহূর্তটিও তেমনই ছিল, নিছক চপলতায় বোনা সামান্য এক মিথ্যা আর অবুঝ ভুল ফোনকল।
সে স্বপ্নেও ভাবেনি, কৌতুকের ছলে করা এই ভুলটি একদিন তার অস্তিত্বে শিকড় ছড়িয়ে বসবে আর প্রতিদিন তাকে তিলে তিলে গ্রাস করবে। আর মেহরোজ? সে শুধু একটি কণ্ঠ শুনেছিল। দেখেনি কোনো মুখ, জানত না কোনো রূঢ় বাস্তবতা। তবু সেই না-
দেখা মানুষটির জন্য তার অন্তরে যে নিবিড় অনুভূতির জন্ম হয়েছিল, সত্যের নিষ্ঠুর আঘাতও তাকে বিচলিত করতে পারেনি। সে সংকল্প করে, এই ভুলকেই বানিয়ে নেবে জীবনের ধ্রুবতারা। একজন চায় সবটুকু গ্লানি মুছে নতুন করে শুরু করতে; অন্যজন
চায় সেই ভুলের আবর্ত থেকেই খুঁজে নিতে তার জীবনের শ্রেষ্ঠ সত্য। পাকিস্তানি লেখিকা নাবিলা আযীযের ‘শারারাত’ সাধারণ কোনো প্রেমের আখ্যান নয়। 'শারারাত', অনুশোচনা ও অনুরাগে, অনড় জেদের মুখোমুখি দাঁড়ানো দুটি হৃদয়ের গল্প।
আচ্ছা, ভালোবাসার শক্তিতে সত্যিই কি সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত সম্ভব? ভালোবাসা কি পারে অনুশোচনার ভস্ম সরিয়ে পুনরায় দীপ্ত হয়ে জ্বলে উঠতে?
বইয়ের তথ্য
| নাম | শারারাত |
|---|---|
| ইংরেজি নাম | Sararat |
| লেখক | নাবিলা আযীয |
| প্রকাশনী | সেরা পাবলিকেশন |
| বিষয় | সমকালীন উপন্যাস,অনুবাদ উপন্যাস |
| ভাষা | bangla |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| ভাষা | bangla |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!