ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫১টি পাতা পড়ে দেখুন

তাফসীর বিভাগ

প্যারাডক্সিক্যাল সাজিদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳250

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আপাদমস্তক বোরকা দ্বারা আবৃত একটি মেয়ের সামনে বসে আছি। মাঝখানে একটি সুন্দর টি টেবিল। টেবিলে তিনকাপ চা। চায়ের কাপ থেকে ধুয়া উড়ছে। আমি এই মেয়ের দিকে তাকালাম। চোখ থেকে যেন বের হচ্ছে আগুনের ফুলকি। মেয়েদের চোখ এত মোটা হয়, এত নির্দয় হয়, এত জ্বলজ্বল করে জানতামনা। এই মেয়ে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে ভস্ম করে দিবে। মেয়েরা ভালবাসার আগুনে ভস্ম করে বলেই জানি। কিন্তু প্রতিহিংসার আগুনে কি ভস্ম করে কে জানে। ওমেন চ্যাপ্টার কি বলে জানতে হবে।

এই মেয়ের পাশে বসা আরমান ভাইয়ের একটি বোরকার দোকান আছে নিউ মার্কেটে। ভাইজান সরাসরি দুবাই থেকে বোরকা আমদানি করে থাকেন। আরমান ভাইকে জিজ্ঞেস করলাম, বুঝতে পারছিনা, পাশের ইনি কি ভাবি? বিয়ে করলেন কবে? জানালেন না ত কিছুই? আরমান ভাই বললেন, আগে চা খান তারপর কথা। অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। কই ছিলেন? ভাই গেরামে ছিলাম বেশ কিছুদিন। এখন গাও গেরামেই বেশী থাকি। খুব ভাল। খুব ভাল। এদিকের খবর কি কিছু জানেন? আমি চায়ে চুমুক দিতে দিতে বললাম, আপনি কিন্তু কথা ঘুরিয়ে দিচ্ছেন। কই নতুন বিয়া করছেন ভাবীর সাথে পরিচয় করাই দিবেন, তা না করে অন্য আলাপে চলে যাচ্ছেন বারবার। এটা কিন্তু ঠিক না ভাই। মেয়েটি এবার চোখ রাঙিয়ে কঠিনভাবে তাকাল আমার দিকে। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল টেবিলে। হায় হায় করে উঠলেন আরমান ভাই। বললেন, হুজুর মানুষ আপনি, মাইয়ালোক দেখলে হুশ ঠিক থাকেনা বুঝি!!!

আমি কাপড়ে লেগে থাকা চা ধোওয়ার জন্য বেসিনের দিকে এগুতে লাগলাম। আরমান ভাই পেছনে এসে খপ করে হাত ধরে টান দিলেন। জিজ্ঞাসু চোখে তাকালাম উনার দিকে । কানে কানে যা কইলেন , হুশ হারানোর মত অবস্থা আমার। তিনি বললেন, এই মেয়ে আসলে মেয়ে না। পুরুষ মানুষ। ইনি হইলেন... ইনি কি???

ইনি একজন বিজ্ঞানমনস্ক নাস্তিক । এলেমদার আদমি। কিন্তু বোরকা পরেছেন কেনো? উনারা ত বোরকা বিরোধী বলেই জানি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্যারাডক্সিক্যাল সাজিদ
ইংরেজি নাম paradoxikal sajid
লেখক আরিফ আজাদ
প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় তাফসীর বিভাগ,ঈমান আক্বিদা ও বিশ্বাস,ইসলামী দর্শন
আইএসবিএন 978-984-9295-90-7
পৃষ্ঠা সংখ্যা ১৬৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
আরিফ আজাদ

লেখক সম্পর্কে

আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 250