সমান্তরাল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উপন্যাসটি সময়, সমাজ ও ব্যক্তিমানুষের ভেতরের টানাপোড়েনকে এক ধরনের নীরব অথচ গভীর প্রবাহে ধারণ করে। এখানে জীবন কোনো সরলরেখা নয়; বরং তা বহু সমান্তরাল পথে বিভক্ত—যেখানে প্রত্যেকটি পথ আলাদা হলেও অদৃশ্যভাবে একে অন্যকে ছুঁয়ে যায়। ব্যক্তিগত স্বপ্ন, পেশাগত দায়িত্ব, নৈতিক দ্বিধা ও সামাজিক বাস্তবতার সংঘাতে মানুষ ক্রমাগত নিজের অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করতে বাধ্য হয়।গল্পের ভেতরে আধুনিক শহুরে জীবনের ক্লান্তি, প্রযুক্তিনির্ভর অগ্রগতির সম্ভাবনা ও তার অন্তর্নিহিত শূন্যতার পাশাপাশি শিক্ষা, কর্ম, সাফল্য ও নিরাপত্তার প্রতিশ্রুতি যেমন আছে, তেমনি আছে বিচ্ছিন্নতা, অনিশ্চয়তা ও সম্পর্কের নীরব ক্ষয়। উপন্যাসটি প্রশ্ন তোলে—উন্নয়ন কি সত্যিই মানবিক মুক্তি আনে, নাকি তা নতুন ধরনের একাকিত্ব সৃষ্টি করে ?এখানে সময় এগোয় স্মৃতির ভাঙা আয়নায় প্রতিফলিত হয়ে; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একে অপরের সঙ্গে মিশে যায়। ভাষা সংযত কিন্তু ব্যঞ্জনাময়, বর্ণনা ধীর অথচ তীক্ষè। উপন্যাসটি পাঠককে দাঁড় করিয়ে দেয় সেই সমান্তরাল পথগুলোর মাঝখানে—যেখানে বেছে নেওয়ার দায়, অনিশ্চয়তা ও মানবিক বোধ একসঙ্গে ক্রিয়াশীল থাকে।
বইয়ের তথ্য
| নাম | সমান্তরাল |
|---|---|
| ইংরেজি নাম | Somantoral |
| লেখক | গাজী সাইফ জামান |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
